শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিমানবন্দর নেই, শেখ হাসিনার পালানোর গন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক

চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকিংয়ের চেষ্টা

লিরিক বদলে ফের প্রেমের গুঞ্জন, আলোচনায় আরিয়ানা গ্র্যান্ডে

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

রাষ্ট্রপতির আহ্বান: আইন সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখুন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
রাষ্ট্রপতির আহ্বান: আইন সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখুন
রাষ্ট্রপতির আহ্বান: আইন সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখুন
0:00 / 0:00
1x

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আইনবিষয়ক সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। আদালতের কার্যক্রম, গুরুত্বপূর্ণ রায় এবং আইনসংক্রান্ত বিষয়গুলো বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে তুলে ধরতে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি সহজ ভাষায় আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও তাদের অবদান প্রশংসনীয়।

তিনি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ ও দ্রুত হবে।

তিনি আইন সাংবাদিকদের আদালতের মর্যাদা, বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা এবং আইনি সীমারেখা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে অপতথ্য, ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির আহ্বান: আইন সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখুন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আইনবিষয়ক সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। আদালতের কার্যক্রম, গুরুত্বপূর্ণ রায় এবং আইনসংক্রান্ত বিষয়গুলো বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে তুলে ধরতে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি সহজ ভাষায় আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও তাদের অবদান প্রশংসনীয়।

তিনি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ ও দ্রুত হবে।

তিনি আইন সাংবাদিকদের আদালতের মর্যাদা, বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা এবং আইনি সীমারেখা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে অপতথ্য, ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।