শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনের সমাপ্তি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনের সমাপ্তি
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনের সমাপ্তি
0:00 / 0:00
1x

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে মুন্সীগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে।

শনিবার (৪ জুলাই) আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা, নাট্য, নজরুলসংগীত, নৃত্য পরিবেশনা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শ তুলে ধরা।

তিন দিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কবিতা, নাটক, বিতর্ক, নজরুলসংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা নজরুলের সাহিত্য, দর্শন ও জীবনবোধ সম্পর্কে জানার সুযোগ পায়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাম্য, ন্যায়, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে তার আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনের সমাপ্তি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে মুন্সীগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে।

শনিবার (৪ জুলাই) আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা, নাট্য, নজরুলসংগীত, নৃত্য পরিবেশনা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শ তুলে ধরা।

তিন দিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কবিতা, নাটক, বিতর্ক, নজরুলসংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা নজরুলের সাহিত্য, দর্শন ও জীবনবোধ সম্পর্কে জানার সুযোগ পায়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাম্য, ন্যায়, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে তার আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।