শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস, স্কালোনির ইঙ্গিত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস, স্কালোনির ইঙ্গিত
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস, স্কালোনির ইঙ্গিত
0:00 / 0:00
1x

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শেষ আটে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশ প্রকাশ না করলেও সম্ভাব্য দল নিয়ে গণমাধ্যমের আলোচনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

স্কালোনি বলেন, “আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা যা আলোচনা করছেন, সেটা মোটামুটি সঠিক দিকেই এগোচ্ছে।”

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, মিসরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

রক্ষণভাগে ইনজুরি কাটিয়ে ফিরছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় সাম্প্রতিক ম্যাচগুলোতে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পে পড়ার পর এবার তাকে বেঞ্চে রাখা হতে পারে।

আক্রমণভাগেও আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম চার ম্যাচে একাদশে থাকা লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও সর্বশেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি লাউতারো। অন্যদিকে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আলভারেজ নকআউট পর্বে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেতে পারেন।

নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই স্কালোনির সম্ভাব্য পরিবর্তনগুলো আর্জেন্টিনার কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস, স্কালোনির ইঙ্গিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শেষ আটে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশ প্রকাশ না করলেও সম্ভাব্য দল নিয়ে গণমাধ্যমের আলোচনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

স্কালোনি বলেন, “আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা যা আলোচনা করছেন, সেটা মোটামুটি সঠিক দিকেই এগোচ্ছে।”

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, মিসরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

রক্ষণভাগে ইনজুরি কাটিয়ে ফিরছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় সাম্প্রতিক ম্যাচগুলোতে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পে পড়ার পর এবার তাকে বেঞ্চে রাখা হতে পারে।

আক্রমণভাগেও আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম চার ম্যাচে একাদশে থাকা লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও সর্বশেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি লাউতারো। অন্যদিকে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আলভারেজ নকআউট পর্বে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেতে পারেন।

নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই স্কালোনির সম্ভাব্য পরিবর্তনগুলো আর্জেন্টিনার কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।