শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিমানবন্দর নেই, শেখ হাসিনার পালানোর গন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক

চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকিংয়ের চেষ্টা

লিরিক বদলে ফের প্রেমের গুঞ্জন, আলোচনায় আরিয়ানা গ্র্যান্ডে

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা
সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা
0:00 / 0:00
1x

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ দাবি উত্থাপন করেন।

বৈঠকে সম্পাদক ও প্রকাশকরা বলেন, অনলাইন সংবাদমাধ্যম বর্তমানে দেশের মূলধারার গণমাধ্যম হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতা করছে। দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে।

তারা জানান, গণমাধ্যম খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও উপযুক্ত নীতিমালার আওতায় এনে কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সম্পাদক ও প্রকাশকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন রোধে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ দাবি উত্থাপন করেন।

বৈঠকে সম্পাদক ও প্রকাশকরা বলেন, অনলাইন সংবাদমাধ্যম বর্তমানে দেশের মূলধারার গণমাধ্যম হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতা করছে। দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে।

তারা জানান, গণমাধ্যম খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও উপযুক্ত নীতিমালার আওতায় এনে কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সম্পাদক ও প্রকাশকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন রোধে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।