শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু
0:00 / 0:00
1x

মাদ্রাসার আরও শিক্ষার্থী নিখোঁজের আশঙ্কা, উদ্ধার অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মহিলা মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থীরা মাটিচাপা পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৫ এর এ/৩ ব্লকে অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানার পাশে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় মাদ্রাসাটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। পাহাড় ধসের পর অনেক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে।

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ক্যাম্প-৫ এর হেড মাঝি আব্দুল হামিদ জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়টি দুর্বল হয়ে পড়ে। বিকেলে হঠাৎ করেই মাদ্রাসার পাশের পাহাড় ধসে পড়ে।

১৪ এপিবিএনের অধিনায়ক ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, উদ্ধার অভিযান শেষে হতাহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বর্তমানে উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রবল বর্ষণের মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি দীর্ঘদিন ধরে রয়েছে। প্রতিবছর বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেক এলাকায় ঝুঁকি থেকে যাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মাদ্রাসার আরও শিক্ষার্থী নিখোঁজের আশঙ্কা, উদ্ধার অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মহিলা মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থীরা মাটিচাপা পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৫ এর এ/৩ ব্লকে অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানার পাশে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় মাদ্রাসাটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। পাহাড় ধসের পর অনেক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে।

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ক্যাম্প-৫ এর হেড মাঝি আব্দুল হামিদ জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়টি দুর্বল হয়ে পড়ে। বিকেলে হঠাৎ করেই মাদ্রাসার পাশের পাহাড় ধসে পড়ে।

১৪ এপিবিএনের অধিনায়ক ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, উদ্ধার অভিযান শেষে হতাহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বর্তমানে উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রবল বর্ষণের মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি দীর্ঘদিন ধরে রয়েছে। প্রতিবছর বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেক এলাকায় ঝুঁকি থেকে যাচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।