শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সিংড়ার হিয়ালা বিলে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে কৃষক-জেলেরা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ার হিয়ালা বিলে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে কৃষক-জেলেরা
সিংড়ার হিয়ালা বিলে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে কৃষক-জেলেরা
0:00 / 0:00
1x

পানির প্রবাহ স্বাভাবিক ও কৃষিকাজ সহজ করতে উদ্যোগ; এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় কার্যক্রম উদ্বোধন

নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষিজমি ও জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নৌ চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় নেওয়া এ জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয় শনিবার (১১ জুলাই) সকাল ৮টায়। দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপির পক্ষে কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এমপির একান্ত সচিব কাজল সরকার, যুব নেতা এবি সিদ্দিক এবং কলম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দীর্ঘদিন ধরে হিয়ালা বিলের একটি বড় অংশে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে স্থানীয় কৃষক ও জেলেদের নৌ চলাচল এবং মাছ ধরার কাজে নানা সমস্যার সৃষ্টি হয়।

তিনি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে বিলে মাছ ধরা ও যাতায়াত সহজ হবে।

তিনি আরও জানান, কচুরিপানা অপসারণের ফলে আগামী বোরো মৌসুমে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে বিলের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ উদ্যোগের ফলে কৃষক, জেলে ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ার হিয়ালা বিলে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে কৃষক-জেলেরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পানির প্রবাহ স্বাভাবিক ও কৃষিকাজ সহজ করতে উদ্যোগ; এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় কার্যক্রম উদ্বোধন

নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষিজমি ও জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নৌ চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় নেওয়া এ জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয় শনিবার (১১ জুলাই) সকাল ৮টায়। দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপির পক্ষে কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এমপির একান্ত সচিব কাজল সরকার, যুব নেতা এবি সিদ্দিক এবং কলম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দীর্ঘদিন ধরে হিয়ালা বিলের একটি বড় অংশে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে স্থানীয় কৃষক ও জেলেদের নৌ চলাচল এবং মাছ ধরার কাজে নানা সমস্যার সৃষ্টি হয়।

তিনি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে বিলে মাছ ধরা ও যাতায়াত সহজ হবে।

তিনি আরও জানান, কচুরিপানা অপসারণের ফলে আগামী বোরো মৌসুমে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে বিলের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ উদ্যোগের ফলে কৃষক, জেলে ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।