শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলন: জাতিসংঘের সাক্ষীদের পরিচয় না পাওয়ার কারণ জানাল প্রসিকিউশন

মুন্সীগঞ্জের সন্তান ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা সাক্ষ্য’ দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

এনসিপির সাবেক নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ, কারাগারে পাঠালেন বিচারক

গুমে জড়িত ও আলামত নষ্টকারীরা বিচারের আওতায় আসবে: চিফ প্রসিকিউটর

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করল আপিল বিভাগ

নওগাঁয় ভুয়া দলিল করে জমি দখলের অভিযোগ: চার সহোদরের জামিন বাতিল, একজন কারাগারে

মহাখালীতে রেল কর্মকর্তা মামুন হত্যা: প্রেমিকা বিউটি আক্তার কারাগারে, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মহাখালীতে রেল কর্মকর্তা মামুন হত্যা: প্রেমিকা বিউটি আক্তার কারাগারে, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
মহাখালীতে রেল কর্মকর্তা মামুন হত্যা: প্রেমিকা বিউটি আক্তার কারাগারে, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
0:00 / 0:00
1x

রাজধানীর মহাখালী এলাকায় বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা মামুন মিয়া হত্যা মামলায় তার প্রেমিকা বিউটি আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান আসামি বিউটি আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার চাচা শমসের আলী বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত দেখা-সাক্ষাৎ হলেও বিষয়টি মামুনের পরিবারের সদস্যরা জানতেন না।

পুলিশ জানায়, শুক্রবার চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন এবং মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। পরে তিনি মামুনকে সেখানে দেখা করার জন্য ডাকেন।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মামুন ওই কক্ষে গেলে বিয়ে করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনকে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায় মামুনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মামুন মিয়া সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মহাখালীতে রেল কর্মকর্তা মামুন হত্যা: প্রেমিকা বিউটি আক্তার কারাগারে, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মহাখালী এলাকায় বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা মামুন মিয়া হত্যা মামলায় তার প্রেমিকা বিউটি আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান আসামি বিউটি আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার চাচা শমসের আলী বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত দেখা-সাক্ষাৎ হলেও বিষয়টি মামুনের পরিবারের সদস্যরা জানতেন না।

পুলিশ জানায়, শুক্রবার চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন এবং মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। পরে তিনি মামুনকে সেখানে দেখা করার জন্য ডাকেন।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মামুন ওই কক্ষে গেলে বিয়ে করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনকে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায় মামুনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মামুন মিয়া সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।