শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু
রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু
0:00 / 0:00
1x

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মোছা. মালেকা বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মালেকা বেগম ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাশেমের স্ত্রী। তিনি জবান উদ্দিন ও মোছা. আমিছা বেগমের মেয়ে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুজনই বিবাহিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির রান্নাঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তারাগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মোছা. মালেকা বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মালেকা বেগম ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাশেমের স্ত্রী। তিনি জবান উদ্দিন ও মোছা. আমিছা বেগমের মেয়ে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুজনই বিবাহিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির রান্নাঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তারাগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।