শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

লিটনের ফুফাতো বোন-ভগ্নিপতি প্রতারণা মামলায় গ্রেফতার, আপোষের শর্তে জামিন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
লিটনের ফুফাতো বোন-ভগ্নিপতি প্রতারণা মামলায় গ্রেফতার, আপোষের শর্তে জামিন
লিটনের ফুফাতো বোন-ভগ্নিপতি প্রতারণা মামলায় গ্রেফতার, আপোষের শর্তে জামিন
0:00 / 0:00
1x
ফ্ল্যাট বিক্রির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ফুফাতো বোন সিদ্দিকা আক্তার কুমকুম (৫৬) ও তার স্বামী সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ। পরে আদালতের শুনানি শেষে বাদী পক্ষের সঙ্গে আপোষ-মীমাংসার শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় বসবাসকারী সিদ্দিকা আক্তার কুমকুম ও তার স্বামীর বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ এনে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন এক ব্যক্তি। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিদের পরিচালিত একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ বাদীকে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আসামিদের গ্রেফতার করেন। পরে তাদের নওগাঁর আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার বিষয়টি উপস্থাপন করা হলে আদালত শর্তসাপেক্ষে দুই আসামির জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আর্থিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে মামলাটি বিচারাধীন থাকায় পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। এদিকে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একজন পরিচিত রাজনৈতিক নেতার নিকটাত্মীয় হওয়ায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লিটনের ফুফাতো বোন-ভগ্নিপতি প্রতারণা মামলায় গ্রেফতার, আপোষের শর্তে জামিন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
ফ্ল্যাট বিক্রির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ফুফাতো বোন সিদ্দিকা আক্তার কুমকুম (৫৬) ও তার স্বামী সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ। পরে আদালতের শুনানি শেষে বাদী পক্ষের সঙ্গে আপোষ-মীমাংসার শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় বসবাসকারী সিদ্দিকা আক্তার কুমকুম ও তার স্বামীর বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ এনে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন এক ব্যক্তি। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিদের পরিচালিত একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ বাদীকে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আসামিদের গ্রেফতার করেন। পরে তাদের নওগাঁর আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার বিষয়টি উপস্থাপন করা হলে আদালত শর্তসাপেক্ষে দুই আসামির জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আর্থিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে মামলাটি বিচারাধীন থাকায় পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। এদিকে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একজন পরিচিত রাজনৈতিক নেতার নিকটাত্মীয় হওয়ায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।  

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।