শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নিউইয়র্কে লেগোর তৈরি ২৭ ফুট বিশ্বকাপ ট্রফি, মুগ্ধ ফুটবলপ্রেমীরা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
নিউইয়র্কে লেগোর তৈরি ২৭ ফুট বিশ্বকাপ ট্রফি, মুগ্ধ ফুটবলপ্রেমীরা
নিউইয়র্কে লেগোর তৈরি ২৭ ফুট বিশ্বকাপ ট্রফি, মুগ্ধ ফুটবলপ্রেমীরা
0:00 / 0:00
1x

ফিফা বিশ্বকাপের শেষ পর্যায়ের উত্তেজনা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত রকেফেলার সেন্টার প্লাজায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী আয়োজনের। বড়দিনের সময় যেখানে বিশাল ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয় স্থানটি, এবার সেখানে দাঁড়িয়ে আছে লেগো দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।

ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে প্রদর্শিত এই বিশাল শিল্পকর্মটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি লেগো ব্রিক। প্রতিদিনই এটি দেখতে ভিড় করছেন বিভিন্ন দেশের পর্যটক ও ফুটবলপ্রেমীরা।

লেগোর তৈরি এই বিশ্বকাপ ট্রফির প্রতিরূপটির উচ্চতা ২৭ ফুট এবং ওজন প্রায় ৪ দশমিক ২ টন। চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞের দীর্ঘ ৭ হাজার ৪০ ঘণ্টার পরিশ্রমে তৈরি হয়েছে এই অনন্য স্থাপনা।

ফুটবলের বৈশ্বিক উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতে ফিফা ও লেগোর যৌথ উদ্যোগে নির্মিত এই ট্রফি এখন নিউইয়র্কের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

গত ৬ জুলাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার কাফু আনুষ্ঠানিকভাবে লেগোর তৈরি এই বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ উন্মোচন করেন।

রকেফেলার প্লাজার এই প্রদর্শনী বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার দিন ১৯ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ফুটবল ও সৃজনশীল শিল্পের এই অসাধারণ সমন্বয় দেখতে শহরজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে লেগোর তৈরি ২৭ ফুট বিশ্বকাপ ট্রফি, মুগ্ধ ফুটবলপ্রেমীরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের শেষ পর্যায়ের উত্তেজনা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত রকেফেলার সেন্টার প্লাজায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী আয়োজনের। বড়দিনের সময় যেখানে বিশাল ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয় স্থানটি, এবার সেখানে দাঁড়িয়ে আছে লেগো দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।

ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে প্রদর্শিত এই বিশাল শিল্পকর্মটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি লেগো ব্রিক। প্রতিদিনই এটি দেখতে ভিড় করছেন বিভিন্ন দেশের পর্যটক ও ফুটবলপ্রেমীরা।

লেগোর তৈরি এই বিশ্বকাপ ট্রফির প্রতিরূপটির উচ্চতা ২৭ ফুট এবং ওজন প্রায় ৪ দশমিক ২ টন। চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞের দীর্ঘ ৭ হাজার ৪০ ঘণ্টার পরিশ্রমে তৈরি হয়েছে এই অনন্য স্থাপনা।

ফুটবলের বৈশ্বিক উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতে ফিফা ও লেগোর যৌথ উদ্যোগে নির্মিত এই ট্রফি এখন নিউইয়র্কের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

গত ৬ জুলাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার কাফু আনুষ্ঠানিকভাবে লেগোর তৈরি এই বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ উন্মোচন করেন।

রকেফেলার প্লাজার এই প্রদর্শনী বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার দিন ১৯ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ফুটবল ও সৃজনশীল শিল্পের এই অসাধারণ সমন্বয় দেখতে শহরজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।