শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
0:00 / 0:00
1x

সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ ম্যাচ; শেষে পুরস্কার বিতরণ

নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকরা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান।

উপজেলা প্রশাসনের দলে সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিকদের দলে খেলেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব ও স্মার্ট প্রেসক্লাবের সদস্যরা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, "প্রশাসন ও সাংবাদিকদের মধ্যকার এই প্রীতি ম্যাচ শুধু বিনোদনের আয়োজন নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।"

উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ ম্যাচ; শেষে পুরস্কার বিতরণ

নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকরা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান।

উপজেলা প্রশাসনের দলে সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিকদের দলে খেলেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব ও স্মার্ট প্রেসক্লাবের সদস্যরা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, "প্রশাসন ও সাংবাদিকদের মধ্যকার এই প্রীতি ম্যাচ শুধু বিনোদনের আয়োজন নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।"

উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।