শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এখনো ফ্যাসিস্টের লোকজন পুলিশে আছে’—কুমিল্লার পুলিশ সুপার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
এখনো ফ্যাসিস্টের লোকজন পুলিশে আছে’—কুমিল্লার পুলিশ সুপার
এখনো ফ্যাসিস্টের লোকজন পুলিশে আছে’—কুমিল্লার পুলিশ সুপার
0:00 / 0:00
1x

“এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টকে শেষ করে দেওয়া হয়েছে। সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে।”—এমন মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সঙ্গে বক্তব্য-পাল্টা বক্তব্যের একপর্যায়ে এ কথা বলেন তিনি।

এর আগে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, “আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।”

জবাবে পুলিশ সুপার বলেন, “এটা পলিটিক্সের মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।”

পরে মিঠু আবার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হলেও অনেক ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, “আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।”

এ সময় তিনি আরও বলেন, “৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টকে শেষ করে দেওয়া হয়েছে। সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে।”

পুলিশ সুপারের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এখনো ফ্যাসিস্টের লোকজন পুলিশে আছে’—কুমিল্লার পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

“এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টকে শেষ করে দেওয়া হয়েছে। সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে।”—এমন মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সঙ্গে বক্তব্য-পাল্টা বক্তব্যের একপর্যায়ে এ কথা বলেন তিনি।

এর আগে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, “আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।”

জবাবে পুলিশ সুপার বলেন, “এটা পলিটিক্সের মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।”

পরে মিঠু আবার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হলেও অনেক ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, “আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।”

এ সময় তিনি আরও বলেন, “৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টকে শেষ করে দেওয়া হয়েছে। সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে।”

পুলিশ সুপারের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।