শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোয়ার্টার ফাইনালে শ্যামসিদ্ধি ইউনিয়নের দল ‘শ্যামসিদ্ধি রয়েলস’ ও কুকুটিয়া ইউনিয়নের দল ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’ মুখোমুখি হয়। ম্যাচের শেষার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি ধরে টান দিলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে বিপুলসংখ্যক সমর্থক মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে সুরদিয়া এলাকার মঈনুল, পূর্ব মুন্সীয়া এলাকার রায়হান, রিসান, অভি খান এবং নাগরভাগ এলাকার সমিতসহ কয়েকজন রয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ, আনসার সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী বলেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যেই মারামারি হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ শেষ হয়ে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোয়ার্টার ফাইনালে শ্যামসিদ্ধি ইউনিয়নের দল ‘শ্যামসিদ্ধি রয়েলস’ ও কুকুটিয়া ইউনিয়নের দল ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’ মুখোমুখি হয়। ম্যাচের শেষার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি ধরে টান দিলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে বিপুলসংখ্যক সমর্থক মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে সুরদিয়া এলাকার মঈনুল, পূর্ব মুন্সীয়া এলাকার রায়হান, রিসান, অভি খান এবং নাগরভাগ এলাকার সমিতসহ কয়েকজন রয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ, আনসার সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী বলেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যেই মারামারি হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ শেষ হয়ে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।