শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত মুদি দোকানি পলাতক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
কালিয়াকৈরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত মুদি দোকানি পলাতক
কালিয়াকৈরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত মুদি দোকানি পলাতক
0:00 / 0:00
1x

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শহীদুল নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার রংপুরের কাউনিয়া এলাকার বাসিন্দা। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি এবং তিনি স্ত্রী-সন্তান নিয়ে মৌচাক এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি অভিযুক্ত শহীদুলের দোকানে গেলে তাকে টাকার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির সঙ্গে অনৈতিক চেষ্টা করা হলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে জানা গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্তের বিচার দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত মুদি দোকানি পলাতক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শহীদুল নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার রংপুরের কাউনিয়া এলাকার বাসিন্দা। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি এবং তিনি স্ত্রী-সন্তান নিয়ে মৌচাক এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি অভিযুক্ত শহীদুলের দোকানে গেলে তাকে টাকার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির সঙ্গে অনৈতিক চেষ্টা করা হলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে জানা গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্তের বিচার দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।