শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ভাইরাল
গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ভাইরাল
0:00 / 0:00
1x

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়াতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি টেবিলের ওপর রাখা সংসদ সদস্যের পরিচয়পত্রও দেখা যাচ্ছে, যেখানে ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ ও ‘ত্রয়োদশ জাতীয় সংসদ’ লেখা রয়েছে। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম ‘জিএম নজরুল ইসলাম’ এবং পদবি হিসেবে ‘সংসদ সদস্য’ উল্লেখ রয়েছে।

ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, ‘দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে।’

তবে ভিডিওটি কখন, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সোমবার রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, সংসদ সদস্য তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।

পরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টেও একই দাবি করেন। তিনি অভিযোগ করেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়াতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি টেবিলের ওপর রাখা সংসদ সদস্যের পরিচয়পত্রও দেখা যাচ্ছে, যেখানে ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ ও ‘ত্রয়োদশ জাতীয় সংসদ’ লেখা রয়েছে। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম ‘জিএম নজরুল ইসলাম’ এবং পদবি হিসেবে ‘সংসদ সদস্য’ উল্লেখ রয়েছে।

ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, ‘দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে।’

তবে ভিডিওটি কখন, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সোমবার রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, সংসদ সদস্য তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।

পরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টেও একই দাবি করেন। তিনি অভিযোগ করেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।