শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
0:00 / 0:00
1x

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি ২০২৫ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় নির্মিত এই স্মৃতিস্তম্ভটি দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, স্মৃতিস্তম্ভের নিরাপত্তার জন্য সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। ঘটনার সময়ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানের কারণে স্মৃতিস্তম্ভটি কাপড়ে মোড়ানো ছিল। দুর্বৃত্তরা দূর থেকে জ্বলন্ত কাপড়ের একটি দলা ছুড়ে মারলে আগুন ধরে যায়। তবে আগুনের বিস্তার বেশি হওয়ার আগেই পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি ২০২৫ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় নির্মিত এই স্মৃতিস্তম্ভটি দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, স্মৃতিস্তম্ভের নিরাপত্তার জন্য সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। ঘটনার সময়ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানের কারণে স্মৃতিস্তম্ভটি কাপড়ে মোড়ানো ছিল। দুর্বৃত্তরা দূর থেকে জ্বলন্ত কাপড়ের একটি দলা ছুড়ে মারলে আগুন ধরে যায়। তবে আগুনের বিস্তার বেশি হওয়ার আগেই পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।