শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেলেন আবরার এশাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেলেন আবরার এশাল
এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেলেন আবরার এশাল
0:00 / 0:00
1x

অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পী বিভাগে সম্মাননা পেয়েছেন শিশু শিল্পী আবরার এশাল।

রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এজেএফবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, জাসাস আহ্বায়ক হেলাল খান এবং এমএসডি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

পুরস্কার গ্রহণের পর আবরার এশাল বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়িত্ব আরও বাড়িয়ে দেয় এবং ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।”

এ বছর এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। এছাড়া নাটক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে এজেএফবির সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব, সহ-সভাপতি সুমনা ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেলেন আবরার এশাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ বেস্ট শিশুশিল্পী বিভাগে সম্মাননা পেয়েছেন শিশু শিল্পী আবরার এশাল।

রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এজেএফবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, জাসাস আহ্বায়ক হেলাল খান এবং এমএসডি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

পুরস্কার গ্রহণের পর আবরার এশাল বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়িত্ব আরও বাড়িয়ে দেয় এবং ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।”

এ বছর এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। এছাড়া নাটক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে এজেএফবির সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব, সহ-সভাপতি সুমনা ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।