শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

কয়েল কিনতে দোকানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরল শিশু,গ্রেপ্তার ৫২ বছরের ব্যক্তি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
কয়েল কিনতে দোকানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরল শিশু,গ্রেপ্তার ৫২ বছরের ব্যক্তি
কয়েল কিনতে দোকানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরল শিশু,গ্রেপ্তার ৫২ বছরের ব্যক্তি
0:00 / 0:00
1x
    টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেন তালুকদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে কয়েল আনতে দোকানে পাঠানো হয়। ফেরার পথে স্থানীয় একটি আমবাগানে নিয়ে গিয়ে শিশুটির ওপর নির্যাতন করা হয়। পরে শিশুটি আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা ভয়ে ছিলেন। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এর আগেও শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছিল। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, আট বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কয়েল কিনতে দোকানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরল শিশু,গ্রেপ্তার ৫২ বছরের ব্যক্তি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
    টাঙ্গাইলের ঘাটাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেন তালুকদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে কয়েল আনতে দোকানে পাঠানো হয়। ফেরার পথে স্থানীয় একটি আমবাগানে নিয়ে গিয়ে শিশুটির ওপর নির্যাতন করা হয়। পরে শিশুটি আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা ভয়ে ছিলেন। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এর আগেও শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছিল। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, আট বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।