শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিমানবন্দর নেই, শেখ হাসিনার পালানোর গন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক

চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকিংয়ের চেষ্টা

লিরিক বদলে ফের প্রেমের গুঞ্জন, আলোচনায় আরিয়ানা গ্র্যান্ডে

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
0:00 / 0:00
1x

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন এবং বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ক্ষেত্র, যেখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান রয়েছে। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই নিহিত।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়। এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন এবং বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ক্ষেত্র, যেখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান রয়েছে। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই নিহিত।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়। এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।