শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নারী চিকিৎসককে কুপ্রস্তাব : বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নারী চিকিৎসককে কুপ্রস্তাব : বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত
নারী চিকিৎসককে কুপ্রস্তাব : বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত
0:00 / 0:00
1x

২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম রায়হানের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযোগকারী চিকিৎসক গত জুন মাসে হাসপাতালের আবাসিক সার্জন পদে যোগ দেন। তার অভিযোগ, যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক তাকে অপ্রয়োজনে অফিস কক্ষে ডাকতেন এবং অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত করতেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই সকালে তত্ত্বাবধায়ক তাকে হোয়াটসঅ্যাপ কলে অফিস কক্ষে ডেকে ডরমিটরি কক্ষে সময় কাটানোর প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে তিনি কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরদিন হাসপাতালের রাউন্ড চলাকালে স্টাফ ও নার্সদের সামনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই চিকিৎসক।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়ে তিনি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

তবে পরবর্তীতে ওই চিকিৎসক অভিযোগ প্রত্যাহারের কথা জানান। তিনি বলেন, কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় মামলার অভিযোগনামায় বলা হয়েছে, ডা. রেজওয়ানুর আলম রায়হানের কার্যক্রম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে। তাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, বিভাগীয় কার্যক্রম চলমান থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ডা. রেজওয়ানুর আলম রায়হান বলেন, ওই নারী চিকিৎসক নিয়মিত অফিস করতেন না এবং সময়মতো উপস্থিত হতেন না। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নারী চিকিৎসককে কুপ্রস্তাব : বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম রায়হানের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযোগকারী চিকিৎসক গত জুন মাসে হাসপাতালের আবাসিক সার্জন পদে যোগ দেন। তার অভিযোগ, যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক তাকে অপ্রয়োজনে অফিস কক্ষে ডাকতেন এবং অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত করতেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই সকালে তত্ত্বাবধায়ক তাকে হোয়াটসঅ্যাপ কলে অফিস কক্ষে ডেকে ডরমিটরি কক্ষে সময় কাটানোর প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে তিনি কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরদিন হাসপাতালের রাউন্ড চলাকালে স্টাফ ও নার্সদের সামনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই চিকিৎসক।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়ে তিনি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

তবে পরবর্তীতে ওই চিকিৎসক অভিযোগ প্রত্যাহারের কথা জানান। তিনি বলেন, কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় মামলার অভিযোগনামায় বলা হয়েছে, ডা. রেজওয়ানুর আলম রায়হানের কার্যক্রম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে। তাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, বিভাগীয় কার্যক্রম চলমান থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ডা. রেজওয়ানুর আলম রায়হান বলেন, ওই নারী চিকিৎসক নিয়মিত অফিস করতেন না এবং সময়মতো উপস্থিত হতেন না। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।