শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর
0:00 / 0:00
1x

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও অন্যান্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার ব্যবহারযোগ্য পলিথিন বন্ধের নির্দেশনা দিয়েছেন। সরকার ইতোমধ্যে পাতলা পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। এখন সেই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা প্রথমে মানুষকে পলিথিন ব্যবহার বন্ধ করতে উদ্বুদ্ধ করছি। এরপরও যদি পলিথিন ব্যবহার বন্ধ না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”

প্রতিমন্ত্রী জানান, নিষিদ্ধ পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া এটি নগরের জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। তাই পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা এবং সর্বস্তরের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে নিয়মিত বাজার পরিদর্শন, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, গত ছয় মাসে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ১৬৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১৯ লাখ টাকার বেশি জরিমানা এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি পলিথিন জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও অন্যান্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার ব্যবহারযোগ্য পলিথিন বন্ধের নির্দেশনা দিয়েছেন। সরকার ইতোমধ্যে পাতলা পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। এখন সেই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা প্রথমে মানুষকে পলিথিন ব্যবহার বন্ধ করতে উদ্বুদ্ধ করছি। এরপরও যদি পলিথিন ব্যবহার বন্ধ না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”

প্রতিমন্ত্রী জানান, নিষিদ্ধ পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া এটি নগরের জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। তাই পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা এবং সর্বস্তরের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে নিয়মিত বাজার পরিদর্শন, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, গত ছয় মাসে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ১৬৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১৯ লাখ টাকার বেশি জরিমানা এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি পলিথিন জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।