শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ পরিচয়, শিক্ষিকা বিউটি রানীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ পরিচয়, শিক্ষিকা বিউটি রানীকে সাইবার বুলিংয়ের অভিযোগ
সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ পরিচয়, শিক্ষিকা বিউটি রানীকে সাইবার বুলিংয়ের অভিযোগ
0:00 / 0:00
1x

শিক্ষিকা বিউটি রানীকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে সাইবার বুলিং করার অভিযোগ উঠেছে আসিফ ইকবাল হিরণের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত না হয়েও তিনি নিজেকে একটি অনলাইন প্ল্যাটফর্মের সম্পাদক হিসেবে পরিচয় দেন এবং সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা আসিফ ইকবাল হিরণ ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কেয়ার ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে যান। সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে শিক্ষিকা বিউটি রানীর একটি ভিডিও প্রকাশ করেন। পরে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে তিনি ওই ভিডিওগুলো সরিয়ে ফেলেন।

বিউটি রানীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি ডাউনলোড করে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’-এ সংবাদ আকারে প্রকাশ করা হয়। একই সঙ্গে হিরণ তার ব্যক্তিগত ফেসবুকেও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হন। পরে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করেন এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন।

অভিযোগে আরও বলা হয়, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভয়েসওভার ব্যবহার করে ভিডিওটি সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়। সেখানে ‘সচেতন মহল’ ও ‘শিক্ষার্থীদের অভিভাবকদের তীব্র প্রতিক্রিয়া’র কথা উল্লেখ করা হলেও কারও বক্তব্য বা পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ছাড়া, একই প্ল্যাটফর্মে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে একজন নারীর সাধারণভাবে হাঁটার দৃশ্যকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ হিসেবে বর্ণনা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফেঞ্চুগঞ্জের এক সাংবাদিক দাবি করেন, সিলেটের একটি স্থানীয় দৈনিকের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি প্রবাসে থাকা আসিফ ইকবাল হিরণকে ভিডিওটি ছড়িয়ে দিতে উৎসাহিত করেছিলেন। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত আসিফ ইকবাল হিরণের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ পরিচয়, শিক্ষিকা বিউটি রানীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

শিক্ষিকা বিউটি রানীকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে সাইবার বুলিং করার অভিযোগ উঠেছে আসিফ ইকবাল হিরণের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত না হয়েও তিনি নিজেকে একটি অনলাইন প্ল্যাটফর্মের সম্পাদক হিসেবে পরিচয় দেন এবং সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা আসিফ ইকবাল হিরণ ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কেয়ার ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে যান। সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে শিক্ষিকা বিউটি রানীর একটি ভিডিও প্রকাশ করেন। পরে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে তিনি ওই ভিডিওগুলো সরিয়ে ফেলেন।

বিউটি রানীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি ডাউনলোড করে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’-এ সংবাদ আকারে প্রকাশ করা হয়। একই সঙ্গে হিরণ তার ব্যক্তিগত ফেসবুকেও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হন। পরে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করেন এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন।

অভিযোগে আরও বলা হয়, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভয়েসওভার ব্যবহার করে ভিডিওটি সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়। সেখানে ‘সচেতন মহল’ ও ‘শিক্ষার্থীদের অভিভাবকদের তীব্র প্রতিক্রিয়া’র কথা উল্লেখ করা হলেও কারও বক্তব্য বা পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ছাড়া, একই প্ল্যাটফর্মে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে একজন নারীর সাধারণভাবে হাঁটার দৃশ্যকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ হিসেবে বর্ণনা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফেঞ্চুগঞ্জের এক সাংবাদিক দাবি করেন, সিলেটের একটি স্থানীয় দৈনিকের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি প্রবাসে থাকা আসিফ ইকবাল হিরণকে ভিডিওটি ছড়িয়ে দিতে উৎসাহিত করেছিলেন। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত আসিফ ইকবাল হিরণের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।