শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

তিন সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, পরকীয়ার অভিযোগ পরিবারের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
তিন সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, পরকীয়ার অভিযোগ পরিবারের
তিন সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, পরকীয়ার অভিযোগ পরিবারের
0:00 / 0:00
1x

ফেনীর ফুলগাজী উপজেলায় তিন সন্তান রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরকীয়ার সম্পর্কের জেরে ওই গৃহবধূ অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন।

নিখোঁজ গৃহবধূর নাম শাহেদা আক্তার (৩৮)। তিনি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী এলাকার কালা মিয়া হাজী ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শাহেদা আক্তার সৌদি আরব প্রবাসী আবুল কালামের স্ত্রী। কয়েক দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা সঙ্গে নিয়ে গেছেন।

নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগ, শাহেদা আক্তার একই উপজেলার আমজাদহাট এলাকার ফেনা ফুস্করনী গ্রামের এক যুবকের সঙ্গে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহেদার স্বামী আবুল কালাম দীর্ঘ ১৭ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাদের তিন কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে নিখোঁজ শাহেদা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

তিন সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, পরকীয়ার অভিযোগ পরিবারের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজী উপজেলায় তিন সন্তান রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরকীয়ার সম্পর্কের জেরে ওই গৃহবধূ অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন।

নিখোঁজ গৃহবধূর নাম শাহেদা আক্তার (৩৮)। তিনি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী এলাকার কালা মিয়া হাজী ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শাহেদা আক্তার সৌদি আরব প্রবাসী আবুল কালামের স্ত্রী। কয়েক দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা সঙ্গে নিয়ে গেছেন।

নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগ, শাহেদা আক্তার একই উপজেলার আমজাদহাট এলাকার ফেনা ফুস্করনী গ্রামের এক যুবকের সঙ্গে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহেদার স্বামী আবুল কালাম দীর্ঘ ১৭ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাদের তিন কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে নিখোঁজ শাহেদা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।