শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সরকারি আইনজীবী পদে বড় পরিবর্তন, ২৭ জন পেলেন নতুন দায়িত্ব

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে সরকারি আইনজীবী পদে বড় পরিবর্তন, ২৭ জন পেলেন নতুন দায়িত্ব
মুন্সীগঞ্জে সরকারি আইনজীবী পদে বড় পরিবর্তন, ২৭ জন পেলেন নতুন দায়িত্ব
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী (জিপি-পিপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ২৭ জন আইনজীবীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া। একই আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট সুমন মিয়া সরদার এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

নতুন নিয়োগের মাধ্যমে পূর্বে দায়িত্ব পালনকারী সরকারি আইনজীবীদের নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া অন্যান্য আইনজীবীদের মধ্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন এবং অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

অতিরিক্ত সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন ও অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ এবং অ্যাডভোকেট সাইফুল বিন আলী।

এছাড়া সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসব নিয়োগ কার্যকর হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে সরকারি আইনজীবী পদে বড় পরিবর্তন, ২৭ জন পেলেন নতুন দায়িত্ব

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী (জিপি-পিপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ২৭ জন আইনজীবীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া। একই আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট সুমন মিয়া সরদার এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

নতুন নিয়োগের মাধ্যমে পূর্বে দায়িত্ব পালনকারী সরকারি আইনজীবীদের নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া অন্যান্য আইনজীবীদের মধ্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন এবং অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

অতিরিক্ত সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন ও অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ এবং অ্যাডভোকেট সাইফুল বিন আলী।

এছাড়া সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসব নিয়োগ কার্যকর হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।