শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, ছাত্রদল নেতা শরীফ বেপারী বহিষ্কার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, ছাত্রদল নেতা শরীফ বেপারী বহিষ্কার
বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, ছাত্রদল নেতা শরীফ বেপারী বহিষ্কার
0:00 / 0:00
1x

বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ বেপারীর বিরুদ্ধে তার এক বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগকারী ওই ব্যবসায়ীর দাবি, ২০২৩ সালে তার বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয় বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের পর শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শরীফ বেপারী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। একটি প্রতিপক্ষ গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, কোন ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে জেলা কমিটির কাছে জানতে চেয়েছেন। তবে এখনো কোনো ব্যাখ্যা পাননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, ছাত্রদল নেতা শরীফ বেপারী বহিষ্কার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ বেপারীর বিরুদ্ধে তার এক বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগকারী ওই ব্যবসায়ীর দাবি, ২০২৩ সালে তার বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয় বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের পর শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শরীফ বেপারী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। একটি প্রতিপক্ষ গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, কোন ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে জেলা কমিটির কাছে জানতে চেয়েছেন। তবে এখনো কোনো ব্যাখ্যা পাননি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।