শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ১ হাজার চারাগাছ বিতরণ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ১ হাজার চারাগাছ বিতরণ
মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ১ হাজার চারাগাছ বিতরণ
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান এ কে এম ইরাদত মানু।

এসময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জেলার ছয়টি উপজেলায় প্রায় এক হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে ১ হাজার চারাগাছ বিতরণ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সীগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান এ কে এম ইরাদত মানু।

এসময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জেলার ছয়টি উপজেলায় প্রায় এক হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।