শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিমানবন্দর নেই, শেখ হাসিনার পালানোর গন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক

চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকিংয়ের চেষ্টা

লিরিক বদলে ফের প্রেমের গুঞ্জন, আলোচনায় আরিয়ানা গ্র্যান্ডে

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা
0:00 / 0:00
1x

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুন্সীগঞ্জ সুপার মার্কেটস্থ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন—১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ১৯৯০-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আলোচনায় বক্তারা দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ থেকেই ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। তারা বলেন, এ আন্দোলনে শহীদ ও আহতদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি গোলাম আশরাফখান উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মমিন বিশ্বাসসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুন্সীগঞ্জ সুপার মার্কেটস্থ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন—১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ১৯৯০-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আলোচনায় বক্তারা দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ থেকেই ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। তারা বলেন, এ আন্দোলনে শহীদ ও আহতদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি গোলাম আশরাফখান উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মমিন বিশ্বাসসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।