শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার
ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার
0:00 / 0:00
1x

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা-গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা খোলামেলাভাবে জানিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা আবারও নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ইয়াশ তার একজন ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।

তটিনীর ভাষায়, ‘তিনি আমার খুব ভালো বন্ধু। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

প্রেমের গুঞ্জনের ইতি টেনে এবার বিয়ে নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তটিনী। তার মতে, বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই তাড়াহুড়ো করে নয়, সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে যথাযথ সম্মান দেবে, আমাকে, আমার পেশাকে এবং আমার পরিবারকে ভালোবাসবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’

তটিনীর মতে, একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর টিকে থাকে না; পারস্পরিক সম্মান, বিশ্বাস, মানসিক শান্তি, নিরাপত্তা এবং একে অপরকে বোঝার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও অভিনেত্রীর বক্তব্য স্পষ্ট—তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি তার ব্যক্তি-সত্তা, পরিবার এবং অভিনয় পেশাকে সমানভাবে সম্মান করবেন। তাই আপাতত বিয়ের কোনো তাড়া নেই; সঠিক সময় ও সঠিক মানুষের অপেক্ষাতেই আছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা-গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা খোলামেলাভাবে জানিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা আবারও নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ইয়াশ তার একজন ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।

তটিনীর ভাষায়, ‘তিনি আমার খুব ভালো বন্ধু। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

প্রেমের গুঞ্জনের ইতি টেনে এবার বিয়ে নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তটিনী। তার মতে, বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই তাড়াহুড়ো করে নয়, সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে যথাযথ সম্মান দেবে, আমাকে, আমার পেশাকে এবং আমার পরিবারকে ভালোবাসবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’

তটিনীর মতে, একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর টিকে থাকে না; পারস্পরিক সম্মান, বিশ্বাস, মানসিক শান্তি, নিরাপত্তা এবং একে অপরকে বোঝার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও অভিনেত্রীর বক্তব্য স্পষ্ট—তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি তার ব্যক্তি-সত্তা, পরিবার এবং অভিনয় পেশাকে সমানভাবে সম্মান করবেন। তাই আপাতত বিয়ের কোনো তাড়া নেই; সঠিক সময় ও সঠিক মানুষের অপেক্ষাতেই আছেন তিনি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।