শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য হত্যা: সন্দেহভাজন শাহাদাতের খোঁজে অভিযান অব্যাহত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য হত্যা: সন্দেহভাজন শাহাদাতের খোঁজে অভিযান অব্যাহত
ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য হত্যা: সন্দেহভাজন শাহাদাতের খোঁজে অভিযান অব্যাহত
0:00 / 0:00
1x

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ইতালীয় পুলিশ। তাকে গ্রেপ্তারে দেশটির বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শাহাদাত হোসেনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে তাকে পালিয়ে থাকতে কোনো ব্যক্তি বা সংগঠন সহায়তা করেছে—এমন অভিযোগ এখন পর্যন্ত ইতালীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

রোম প্রসিকিউটরের কার্যালয়ের তত্ত্বাবধানে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনের চলাচল, যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত, সড়কপথ এবং সম্ভাব্য পালানোর রুটেও নজরদারি জোরদার করা হয়েছে।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তকারীরা বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রেখে অনুসন্ধান চালাচ্ছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সম্ভাবনাকেই চূড়ান্ত হিসেবে দেখছেন না তারা।

গত ২৬ জুন রোমের কাসালোত্তি এলাকার একটি বাসায় বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা নিহত হন। গুরুতর আহত হন তাদের ছেলে আমির হোসেন আয়ান, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্তকারীরা আহত আয়ানের বক্তব্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের কারণ ও সন্দেহভাজনের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য হত্যা: সন্দেহভাজন শাহাদাতের খোঁজে অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ইতালীয় পুলিশ। তাকে গ্রেপ্তারে দেশটির বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শাহাদাত হোসেনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে তাকে পালিয়ে থাকতে কোনো ব্যক্তি বা সংগঠন সহায়তা করেছে—এমন অভিযোগ এখন পর্যন্ত ইতালীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

রোম প্রসিকিউটরের কার্যালয়ের তত্ত্বাবধানে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনের চলাচল, যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত, সড়কপথ এবং সম্ভাব্য পালানোর রুটেও নজরদারি জোরদার করা হয়েছে।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তকারীরা বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রেখে অনুসন্ধান চালাচ্ছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সম্ভাবনাকেই চূড়ান্ত হিসেবে দেখছেন না তারা।

গত ২৬ জুন রোমের কাসালোত্তি এলাকার একটি বাসায় বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা নিহত হন। গুরুতর আহত হন তাদের ছেলে আমির হোসেন আয়ান, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্তকারীরা আহত আয়ানের বক্তব্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের কারণ ও সন্দেহভাজনের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।