শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

টেইলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে ‘রূপকথার’ আয়োজন!

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
টেইলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে ‘রূপকথার’ আয়োজন!
টেইলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে ‘রূপকথার’ আয়োজন!
0:00 / 0:00
1x

মার্কিন পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস উইকলি-র এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই জুটির বিয়ের আয়োজন হবে একেবারেই ‘রূপকথার মতো (Whimsical)’।

প্রতিবেদনে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি দীর্ঘদিন ধরেই এমন একটি বিয়ের স্বপ্ন দেখছিলেন, যেখানে রূপকথার আবহ ফুটে উঠবে। সুইফটের সংগীতজীবনের বিভিন্ন গানে যে ফ্যান্টাসি ও রূপকথার ছাপ রয়েছে, সেই ভাবনাই নাকি বিয়ের মূল থিম হিসেবে রাখা হয়েছে।

গুঞ্জন রয়েছে, আগামী ৩ জুলাই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (Madison Square Garden) তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে সেখানে একটি বিশাল দুর্গ (ক্যাসেল) ও সাদা রঙের রাজকীয় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, অতিথিদের এখনো নির্দিষ্ট ভেন্যুর তথ্য জানানো হয়নি। তবে তাদের ২ থেকে ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে অতিথিদের মিলনস্থল হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

বিয়ের পুরো আয়োজনকে ‘চমকে ভরা’ রাখতে পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে আমন্ত্রিত অতিথিরাও শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানস্থল সম্পর্কে নিশ্চিত নন।

এদিকে, এখনো টেইলর সুইফটকে নিউইয়র্কে দেখা না গেলেও ট্রাভিস কেলসিকে শহরে দৌড়ানোর সময় দেখা গেছে। অন্যদিকে গায়িকা সাবরিনা কার্পেন্টার, এড শিরান এবং সুকি ওয়াটারহাউস-কেও সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক এলাকায় দেখা গেছে, যা বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এছাড়া ট্রাভিস কেলসির দীর্ঘদিনের স্টাইলিস্ট ড্যানিয়েল সালজেদো-ও নিউইয়র্কে পৌঁছেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে টেইলর সুইফট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাভিস কেলসির বিয়ের প্রস্তাব গ্রহণের ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

তবে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ বা স্থান নিশ্চিত করেননি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

টেইলর সুইফট–ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা, নিউইয়র্কে ‘রূপকথার’ আয়োজন!

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস উইকলি-র এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই জুটির বিয়ের আয়োজন হবে একেবারেই ‘রূপকথার মতো (Whimsical)’।

প্রতিবেদনে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি দীর্ঘদিন ধরেই এমন একটি বিয়ের স্বপ্ন দেখছিলেন, যেখানে রূপকথার আবহ ফুটে উঠবে। সুইফটের সংগীতজীবনের বিভিন্ন গানে যে ফ্যান্টাসি ও রূপকথার ছাপ রয়েছে, সেই ভাবনাই নাকি বিয়ের মূল থিম হিসেবে রাখা হয়েছে।

গুঞ্জন রয়েছে, আগামী ৩ জুলাই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (Madison Square Garden) তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে সেখানে একটি বিশাল দুর্গ (ক্যাসেল) ও সাদা রঙের রাজকীয় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, অতিথিদের এখনো নির্দিষ্ট ভেন্যুর তথ্য জানানো হয়নি। তবে তাদের ২ থেকে ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে অতিথিদের মিলনস্থল হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

বিয়ের পুরো আয়োজনকে ‘চমকে ভরা’ রাখতে পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে আমন্ত্রিত অতিথিরাও শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানস্থল সম্পর্কে নিশ্চিত নন।

এদিকে, এখনো টেইলর সুইফটকে নিউইয়র্কে দেখা না গেলেও ট্রাভিস কেলসিকে শহরে দৌড়ানোর সময় দেখা গেছে। অন্যদিকে গায়িকা সাবরিনা কার্পেন্টার, এড শিরান এবং সুকি ওয়াটারহাউস-কেও সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক এলাকায় দেখা গেছে, যা বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এছাড়া ট্রাভিস কেলসির দীর্ঘদিনের স্টাইলিস্ট ড্যানিয়েল সালজেদো-ও নিউইয়র্কে পৌঁছেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে টেইলর সুইফট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাভিস কেলসির বিয়ের প্রস্তাব গ্রহণের ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

তবে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ বা স্থান নিশ্চিত করেননি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।