শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

কোথায় থাকবেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল?

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
কোথায় থাকবেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল?
কোথায় থাকবেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল?
0:00 / 0:00
1x

প্রিন্স হ্যারি, মেগান মার্কেল এবং তাদের দুই সন্তানকে নিয়ে আসন্ন যুক্তরাজ্য সফর ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। ইনভিকটাস গেমস ২০২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে এই সফরে পরিবারের চার সদস্য কোথায় থাকবেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। পরিবারের প্রথম পছন্দ ফ্রগমোর কটেজ, যেখানে তারা একসময় বসবাস করতেন।

ফ্রগমোর কটেজে ফিরতে চান হ্যারি

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে উপহার হিসেবে ফ্রগমোর কটেজ দিয়েছিলেন। তবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে স্থায়ীভাবে চলে যাওয়ার পর ২০২৩ সালে তারা আনুষ্ঠানিকভাবে বাড়িটি ছেড়ে দেন।

পরিবারের জন্য ফ্রগমোর কটেজে ব্যাপক সংস্কার করা হয়েছিল। পাঁচটি আলাদা অ্যাপার্টমেন্ট একত্র করে একটি বড় বাসভবনে রূপান্তর করা হয়। পাশাপাশি ছাদ, মেঝে, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস ও পানির সংযোগ এবং হিটিং সিস্টেমও আধুনিকায়ন করা হয়।

বিকল্প হিসেবে বাকিংহাম প্যালেস

সূত্রের দাবি, প্রিন্স হ্যারি সফরের সময় বাকিংহাম প্যালেসে থাকার প্রস্তাবও দিয়েছেন। তার মতে, সেটি সফরের জন্য আরও সুবিধাজনক হতে পারে। তবে কোথায় থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রস্তুতি এখনও চলমান।

২০২২ সালের পর প্রথমবার ফিরছেন মেগান ও সন্তানরা

২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল সরকারি নিরাপত্তা সুবিধা হারান। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০২২ সালের পর এই প্রথম যুক্তরাজ্যে যাচ্ছেন মেগান মার্কেল এবং তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট।

যদিও প্রিন্স হ্যারি গত কয়েক বছরে একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন, তবে পুরো পরিবারকে একসঙ্গে নিয়ে এটিই হবে প্রথম সফর।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্যে নিরাপত্তা সুবিধা পুনর্বহালের আবেদনেও হেরে যান প্রিন্স হ্যারি। সে সময় তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসার মতো নিরাপদ পরিবেশ তিনি দেখছেন না।

রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণ

বাবা রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও এবার তিনি হ্যারি, মেগান ও তাদের সন্তানদের একটি রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

রাজপরিবারের একটি সূত্র জানায়, রাজা চার্লস সাম্প্রতিক সময়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং জনসমাগমের বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা।

যুক্তরাজ্য সফরের আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল বর্তমানে সন্তানদের নিয়ে ইউরোপে সময় কাটাচ্ছেন। সফর শেষে তারা ইনভিকটাস গেমস ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কোথায় থাকবেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল?

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রিন্স হ্যারি, মেগান মার্কেল এবং তাদের দুই সন্তানকে নিয়ে আসন্ন যুক্তরাজ্য সফর ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। ইনভিকটাস গেমস ২০২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে এই সফরে পরিবারের চার সদস্য কোথায় থাকবেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। পরিবারের প্রথম পছন্দ ফ্রগমোর কটেজ, যেখানে তারা একসময় বসবাস করতেন।

ফ্রগমোর কটেজে ফিরতে চান হ্যারি

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে উপহার হিসেবে ফ্রগমোর কটেজ দিয়েছিলেন। তবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে স্থায়ীভাবে চলে যাওয়ার পর ২০২৩ সালে তারা আনুষ্ঠানিকভাবে বাড়িটি ছেড়ে দেন।

পরিবারের জন্য ফ্রগমোর কটেজে ব্যাপক সংস্কার করা হয়েছিল। পাঁচটি আলাদা অ্যাপার্টমেন্ট একত্র করে একটি বড় বাসভবনে রূপান্তর করা হয়। পাশাপাশি ছাদ, মেঝে, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস ও পানির সংযোগ এবং হিটিং সিস্টেমও আধুনিকায়ন করা হয়।

বিকল্প হিসেবে বাকিংহাম প্যালেস

সূত্রের দাবি, প্রিন্স হ্যারি সফরের সময় বাকিংহাম প্যালেসে থাকার প্রস্তাবও দিয়েছেন। তার মতে, সেটি সফরের জন্য আরও সুবিধাজনক হতে পারে। তবে কোথায় থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রস্তুতি এখনও চলমান।

২০২২ সালের পর প্রথমবার ফিরছেন মেগান ও সন্তানরা

২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল সরকারি নিরাপত্তা সুবিধা হারান। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০২২ সালের পর এই প্রথম যুক্তরাজ্যে যাচ্ছেন মেগান মার্কেল এবং তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট।

যদিও প্রিন্স হ্যারি গত কয়েক বছরে একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন, তবে পুরো পরিবারকে একসঙ্গে নিয়ে এটিই হবে প্রথম সফর।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্যে নিরাপত্তা সুবিধা পুনর্বহালের আবেদনেও হেরে যান প্রিন্স হ্যারি। সে সময় তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসার মতো নিরাপদ পরিবেশ তিনি দেখছেন না।

রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণ

বাবা রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও এবার তিনি হ্যারি, মেগান ও তাদের সন্তানদের একটি রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

রাজপরিবারের একটি সূত্র জানায়, রাজা চার্লস সাম্প্রতিক সময়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং জনসমাগমের বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা।

যুক্তরাজ্য সফরের আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল বর্তমানে সন্তানদের নিয়ে ইউরোপে সময় কাটাচ্ছেন। সফর শেষে তারা ইনভিকটাস গেমস ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।