শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

বাংলাদেশি পিইটি ফিল্মের বিরুদ্ধে ভারতের অ্যান্টি–ডাম্পিং তদন্ত, শুনানি ৬ আগস্ট

কৃষকের বিক্রি করা পণ্য খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি, বলছে সিপিডি গবেষণা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

পেপাল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো চালু করল বাংলাদেশ ব্যাংক

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে এক দশকের বড় পতন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে এক দশকের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে এক দশকের বড় পতন
0:00 / 0:00
1x

বিশ্ববাজারে স্বর্ণের দামে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রান্তিক (কোয়ার্টারলি) পতন দেখা গেছে। সুদহার বৃদ্ধির সম্ভাবনা এবং খুচরা বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম কমে ৩,৯৪২ ডলার ৯৯ সেন্টে নেমে আসে, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। পরে কিছুটা পুনরুদ্ধার হলেও গত তিন মাসে স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ কমেছে।

বছরের শুরুতে স্বর্ণের বাজার ছিল সম্পূর্ণ ভিন্ন অবস্থায়। জানুয়ারিতে খুচরা বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে দাম রেকর্ড ৫,৫৯৫ ডলারে পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি পরিবর্তন ও নতুন প্রধান কেভিন ওয়ারশর সুদহার বৃদ্ধির ইঙ্গিতের পর বাজারে ধারাবাহিক পতন শুরু হয়।

বিশ্লেষকদের মতে, স্বর্ণ কোনো লভ্যাংশ না দেওয়ায় উচ্চ সুদহারের পরিবেশে বিনিয়োগকারীরা সরকারি বন্ডসহ তুলনামূলক লাভজনক সম্পদের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার, স্পেসএক্স–জাতীয় উচ্চ প্রবৃদ্ধির আইপিও এবং স্বর্ণের ETF থেকে অর্থ উত্তোলনের প্রবণতাও বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। চীনে ফিউচার ট্রেডিংয়ে নতুন নিষেধাজ্ঞাও বাজারে চাহিদা কমাতে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের বাজার এখন বড় ধরনের সংশোধনের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে এক দশকের বড় পতন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ববাজারে স্বর্ণের দামে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রান্তিক (কোয়ার্টারলি) পতন দেখা গেছে। সুদহার বৃদ্ধির সম্ভাবনা এবং খুচরা বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম কমে ৩,৯৪২ ডলার ৯৯ সেন্টে নেমে আসে, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। পরে কিছুটা পুনরুদ্ধার হলেও গত তিন মাসে স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ কমেছে।

বছরের শুরুতে স্বর্ণের বাজার ছিল সম্পূর্ণ ভিন্ন অবস্থায়। জানুয়ারিতে খুচরা বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে দাম রেকর্ড ৫,৫৯৫ ডলারে পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি পরিবর্তন ও নতুন প্রধান কেভিন ওয়ারশর সুদহার বৃদ্ধির ইঙ্গিতের পর বাজারে ধারাবাহিক পতন শুরু হয়।

বিশ্লেষকদের মতে, স্বর্ণ কোনো লভ্যাংশ না দেওয়ায় উচ্চ সুদহারের পরিবেশে বিনিয়োগকারীরা সরকারি বন্ডসহ তুলনামূলক লাভজনক সম্পদের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার, স্পেসএক্স–জাতীয় উচ্চ প্রবৃদ্ধির আইপিও এবং স্বর্ণের ETF থেকে অর্থ উত্তোলনের প্রবণতাও বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। চীনে ফিউচার ট্রেডিংয়ে নতুন নিষেধাজ্ঞাও বাজারে চাহিদা কমাতে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের বাজার এখন বড় ধরনের সংশোধনের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।