শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

বাংলাদেশি পিইটি ফিল্মের বিরুদ্ধে ভারতের অ্যান্টি–ডাম্পিং তদন্ত, শুনানি ৬ আগস্ট

কৃষকের বিক্রি করা পণ্য খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি, বলছে সিপিডি গবেষণা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

পেপাল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো চালু করল বাংলাদেশ ব্যাংক

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি
আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি
0:00 / 0:00
1x

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে (মিডওয়েস্ট) পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের বাজারদরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান উৎপাদন অঞ্চলগুলোতে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সয়াবিন গাছে শুঁটি ধরা ও ফলন বৃদ্ধির গুরুত্বপূর্ণ সময়ে এ বৃষ্টি ফসলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বুধবার সিবিওটিতে নভেম্বর মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম বুশেলপ্রতি ২৭ দশমিক ২৫ সেন্ট কমে ১১ ডলার ৯২ সেন্টে নেমে আসে।

এর আগে অতিরিক্ত তাপমাত্রার কারণে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) সয়াবিনের গুণগত মানের পূর্বাভাস কিছুটা কমিয়েছিল। তবে বৃষ্টির সম্ভাবনার খবরে বাজারে সেই নেতিবাচক প্রভাব অনেকটাই কমেছে।

বিশ্ববাজারে সয়াবিনের চাহিদা শক্তিশালী থাকায় বড় ধরনের দরপতন ঠেকানো সম্ভব হয়েছে। সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বাঞ্জ গ্লোবালও চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সয়াবিনের পাশাপাশি শিকাগো বাজারে ভুট্টার দামও কমেছে। ভুট্টার দাম বুশেলপ্রতি ৮ দশমিক ৭৫ সেন্ট কমে ৪ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে। গমের দামও কিছুটা কমে বুশেলপ্রতি ৬ ডলার ৬০ সেন্টে নেমেছে।

বিশ্লেষকদের মতে, গমের বৈশ্বিক সরবরাহ ভালো থাকায় দাম বড় আকারে বাড়েনি। তবে কৃষ্ণ সাগর অঞ্চলের সামরিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বাধা নিয়ে বাজারে সতর্কতা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে (মিডওয়েস্ট) পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের বাজারদরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান উৎপাদন অঞ্চলগুলোতে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সয়াবিন গাছে শুঁটি ধরা ও ফলন বৃদ্ধির গুরুত্বপূর্ণ সময়ে এ বৃষ্টি ফসলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বুধবার সিবিওটিতে নভেম্বর মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম বুশেলপ্রতি ২৭ দশমিক ২৫ সেন্ট কমে ১১ ডলার ৯২ সেন্টে নেমে আসে।

এর আগে অতিরিক্ত তাপমাত্রার কারণে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) সয়াবিনের গুণগত মানের পূর্বাভাস কিছুটা কমিয়েছিল। তবে বৃষ্টির সম্ভাবনার খবরে বাজারে সেই নেতিবাচক প্রভাব অনেকটাই কমেছে।

বিশ্ববাজারে সয়াবিনের চাহিদা শক্তিশালী থাকায় বড় ধরনের দরপতন ঠেকানো সম্ভব হয়েছে। সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বাঞ্জ গ্লোবালও চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সয়াবিনের পাশাপাশি শিকাগো বাজারে ভুট্টার দামও কমেছে। ভুট্টার দাম বুশেলপ্রতি ৮ দশমিক ৭৫ সেন্ট কমে ৪ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে। গমের দামও কিছুটা কমে বুশেলপ্রতি ৬ ডলার ৬০ সেন্টে নেমেছে।

বিশ্লেষকদের মতে, গমের বৈশ্বিক সরবরাহ ভালো থাকায় দাম বড় আকারে বাড়েনি। তবে কৃষ্ণ সাগর অঞ্চলের সামরিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বাধা নিয়ে বাজারে সতর্কতা রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।