শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

খামেনির শেষকৃত্যে না যেতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
খামেনির শেষকৃত্যে না যেতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র
খামেনির শেষকৃত্যে না যেতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র
0:00 / 0:00
1x

ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশগ্রহণ না করার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে তারা জানতে পেরেছে, গত পাঁচ দিনে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারকে খামেনির শেষকৃত্যে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানিয়ে সমন্বিত কূটনৈতিক প্রচারণা চালিয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো একটি গোপন নির্দেশনায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে বোঝাতে বলেন, খামেনির শেষকৃত্যে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর পড়তে পারে।

তাসনিম আরও দাবি করেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের তথ্য অনুযায়ী, মার্কো রুবিও অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা সতর্ক করে জানান, শেষকৃত্যে অংশ নিলে মার্কিন উন্নয়ন সহায়তা কমে যেতে পারে। একই কারণে উত্তর আফ্রিকার একটি দেশ তাদের প্রতিনিধিদলের স্তরও কমিয়ে দেয় বলে দাবি করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে অংশগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এর মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশ রয়েছে।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, অংশ নিতে না পারা কয়েকটি দেশ পরে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া কিছু দেশ তেহরানে নিযুক্ত নিজেদের কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি।

তবে তাসনিমের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খামেনির শেষকৃত্যে না যেতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশগ্রহণ না করার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে তারা জানতে পেরেছে, গত পাঁচ দিনে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারকে খামেনির শেষকৃত্যে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানিয়ে সমন্বিত কূটনৈতিক প্রচারণা চালিয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো একটি গোপন নির্দেশনায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে বোঝাতে বলেন, খামেনির শেষকৃত্যে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর পড়তে পারে।

তাসনিম আরও দাবি করেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের তথ্য অনুযায়ী, মার্কো রুবিও অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা সতর্ক করে জানান, শেষকৃত্যে অংশ নিলে মার্কিন উন্নয়ন সহায়তা কমে যেতে পারে। একই কারণে উত্তর আফ্রিকার একটি দেশ তাদের প্রতিনিধিদলের স্তরও কমিয়ে দেয় বলে দাবি করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে অংশগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এর মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশ রয়েছে।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, অংশ নিতে না পারা কয়েকটি দেশ পরে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া কিছু দেশ তেহরানে নিযুক্ত নিজেদের কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি।

তবে তাসনিমের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।