শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হোটেলের মতো সুস্বাদু মিশ্র সবজি রান্নার সহজ রেসিপি, জেনে নিন গোপন কৌশল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
হোটেলের মতো সুস্বাদু মিশ্র সবজি রান্নার সহজ রেসিপি, জেনে নিন গোপন কৌশল
হোটেলের মতো সুস্বাদু মিশ্র সবজি রান্নার সহজ রেসিপি, জেনে নিন গোপন কৌশল
0:00 / 0:00
1x

অনেকেই ভাবেন, নামিদামি হোটেলের সবজি এত সুস্বাদু হয় কীভাবে। একই উপকরণ ব্যবহার করেও ঘরে সেই স্বাদ পাওয়া যায় না। এর মূল রহস্য লুকিয়ে থাকে রান্নার কৌশল, মসলা কষানোর সঠিক ধাপ এবং শেষের বিশেষ তড়কায়। কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলেই ঘরেই তৈরি করা সম্ভব হোটেল-স্টাইল সুস্বাদু মিশ্র সবজি।

প্রয়োজনীয় উপকরণ

  • গাজর
  • কাঁচা পেঁপে
  • আলু
  • ফুলকপি
  • বরবটি
  • মিষ্টি কুমড়া
  • পেঁয়াজ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • ধনিয়া গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • গোটা গরম মসলা
  • বাদাম বাটা
  • কাঁচা মরিচ
  • তেল
  • লবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে সামান্য লবণ দিন। এরপর গাজর, কাঁচা পেঁপে ও আলু দিয়ে ৩–৪ মিনিট সেদ্ধ করুন। পরে ফুলকপি, বরবটি এবং শেষে মিষ্টি কুমড়া দিয়ে সবজি প্রায় ৮০ শতাংশ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সবজি তুলে রাখুন এবং সেদ্ধ করা পানি সংরক্ষণ করুন।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর অল্প করে সবজি সেদ্ধ করা পানি যোগ করুন। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মসলা ভালোভাবে কষাতে থাকুন।

মসলা থেকে তেল আলাদা হয়ে এলে বাদাম বাটা ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এরপর সেদ্ধ সবজি যোগ করে আলতোভাবে মিশিয়ে ঢেকে ৫–৭ মিনিট রান্না করুন, যাতে সবজিগুলো মসলা ভালোভাবে শুষে নেয়।

সবশেষে আলাদা একটি প্যানে সামান্য তেল গরম করে জিরা ও শুকনো মরিচের ফোড়ন দিন। এরপর কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে সেই তড়কা সবজির ওপর ঢেলে দিন।

পরিবেশন

গরম ভাত, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু হোটেল-স্টাইল মিশ্র সবজি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হোটেলের মতো সুস্বাদু মিশ্র সবজি রান্নার সহজ রেসিপি, জেনে নিন গোপন কৌশল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

অনেকেই ভাবেন, নামিদামি হোটেলের সবজি এত সুস্বাদু হয় কীভাবে। একই উপকরণ ব্যবহার করেও ঘরে সেই স্বাদ পাওয়া যায় না। এর মূল রহস্য লুকিয়ে থাকে রান্নার কৌশল, মসলা কষানোর সঠিক ধাপ এবং শেষের বিশেষ তড়কায়। কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলেই ঘরেই তৈরি করা সম্ভব হোটেল-স্টাইল সুস্বাদু মিশ্র সবজি।

প্রয়োজনীয় উপকরণ

  • গাজর
  • কাঁচা পেঁপে
  • আলু
  • ফুলকপি
  • বরবটি
  • মিষ্টি কুমড়া
  • পেঁয়াজ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • ধনিয়া গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • গোটা গরম মসলা
  • বাদাম বাটা
  • কাঁচা মরিচ
  • তেল
  • লবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে সামান্য লবণ দিন। এরপর গাজর, কাঁচা পেঁপে ও আলু দিয়ে ৩–৪ মিনিট সেদ্ধ করুন। পরে ফুলকপি, বরবটি এবং শেষে মিষ্টি কুমড়া দিয়ে সবজি প্রায় ৮০ শতাংশ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সবজি তুলে রাখুন এবং সেদ্ধ করা পানি সংরক্ষণ করুন।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর অল্প করে সবজি সেদ্ধ করা পানি যোগ করুন। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মসলা ভালোভাবে কষাতে থাকুন।

মসলা থেকে তেল আলাদা হয়ে এলে বাদাম বাটা ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এরপর সেদ্ধ সবজি যোগ করে আলতোভাবে মিশিয়ে ঢেকে ৫–৭ মিনিট রান্না করুন, যাতে সবজিগুলো মসলা ভালোভাবে শুষে নেয়।

সবশেষে আলাদা একটি প্যানে সামান্য তেল গরম করে জিরা ও শুকনো মরিচের ফোড়ন দিন। এরপর কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে সেই তড়কা সবজির ওপর ঢেলে দিন।

পরিবেশন

গরম ভাত, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু হোটেল-স্টাইল মিশ্র সবজি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।