শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

৮ মিলিয়ন ডলারের আইনি ফি দিতে অস্বীকৃতি জাস্টিন বালদোনির, পাল্টা আবেদন আদালতে

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
৮ মিলিয়ন ডলারের আইনি ফি দিতে অস্বীকৃতি জাস্টিন বালদোনির, পাল্টা আবেদন আদালতে
৮ মিলিয়ন ডলারের আইনি ফি দিতে অস্বীকৃতি জাস্টিন বালদোনির, পাল্টা আবেদন আদালতে
0:00 / 0:00
1x

হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালদোনি এবং অভিনেত্রী ব্লেক লাইভলির আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। প্রায় ৮.০৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ লাখ ডলার) আইনি ফি পরিশোধের জন্য ব্লেক লাইভলির করা আবেদনের বিরুদ্ধে আদালতে পাল্টা জবাব দাখিল করেছেন বালদোনির আইনজীবীরা।

সোমবার (১৩ জুলাই) আদালতে জমা দেওয়া নথিতে বালদোনির আইনজীবী এলিন এস. গারোফালো ও ব্রায়ান ফ্রিডম্যান দাবি করেন, লাইভলির চাওয়া অর্থের পরিমাণ অযৌক্তিক এবং তা সম্পূর্ণভাবে খারিজ করা উচিত।

তাদের ভাষ্য অনুযায়ী, লাইভলির পক্ষ ৭ হাজারেরও বেশি বিলযোগ্য আইনজীবী-ঘণ্টার হিসাব উপস্থাপন করেছে, যা একটি মাত্র মানহানি মামলার প্রাথমিক পর্যায়ে নিষ্পত্তির জন্য অত্যন্ত অতিরঞ্জিত।

অন্যদিকে, ব্লেক লাইভলির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বালদোনির পক্ষ অত্যন্ত আক্রমণাত্মকভাবে মামলা পরিচালনা করেছে। তাই নিজের আইনি সুরক্ষার জন্য লাইভলিকে বিপুল ব্যয় করতে হয়েছে।

[caption id="attachment_6541" align="alignnone" width="1006"] ফ্রেজার হ্যারিসন / দিমিত্রিওস কামবুরিস–টাইম[/caption]

এই মামলার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় 'It Ends With Us' ছবির সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালদোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে মামলা করেন ব্লেক লাইভলি।

বালদোনি অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলা করলেও ২০২৫ সালের জুনে আদালত সেই মামলা খারিজ করে দেয়। পরে উভয় পক্ষ একটি বিস্তৃত আইনি বিরোধ নিষ্পত্তিতে সমঝোতায় পৌঁছায়।

তবে আইনি ব্যয় বহনের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। ২০২৩ সালের ক্যালিফোর্নিয়ার একটি আইন অনুযায়ী, যৌন হয়রানির অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিশোধমূলক মানহানি মামলা করা হলে অভিযুক্তকে আইনি ব্যয় বহনের নির্দেশ দেওয়া যেতে পারে।

এখন বিচারক লুইস জে. লিমান সিদ্ধান্ত দেবেন, বালদোনিকে ব্লেক লাইভলির দাবি অনুযায়ী আইনি ব্যয়ের পুরো অর্থ, আংশিক অর্থ, নাকি কোনো অর্থই পরিশোধ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

৮ মিলিয়ন ডলারের আইনি ফি দিতে অস্বীকৃতি জাস্টিন বালদোনির, পাল্টা আবেদন আদালতে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালদোনি এবং অভিনেত্রী ব্লেক লাইভলির আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। প্রায় ৮.০৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ লাখ ডলার) আইনি ফি পরিশোধের জন্য ব্লেক লাইভলির করা আবেদনের বিরুদ্ধে আদালতে পাল্টা জবাব দাখিল করেছেন বালদোনির আইনজীবীরা।

সোমবার (১৩ জুলাই) আদালতে জমা দেওয়া নথিতে বালদোনির আইনজীবী এলিন এস. গারোফালো ও ব্রায়ান ফ্রিডম্যান দাবি করেন, লাইভলির চাওয়া অর্থের পরিমাণ অযৌক্তিক এবং তা সম্পূর্ণভাবে খারিজ করা উচিত।

তাদের ভাষ্য অনুযায়ী, লাইভলির পক্ষ ৭ হাজারেরও বেশি বিলযোগ্য আইনজীবী-ঘণ্টার হিসাব উপস্থাপন করেছে, যা একটি মাত্র মানহানি মামলার প্রাথমিক পর্যায়ে নিষ্পত্তির জন্য অত্যন্ত অতিরঞ্জিত।

অন্যদিকে, ব্লেক লাইভলির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বালদোনির পক্ষ অত্যন্ত আক্রমণাত্মকভাবে মামলা পরিচালনা করেছে। তাই নিজের আইনি সুরক্ষার জন্য লাইভলিকে বিপুল ব্যয় করতে হয়েছে।

[caption id="attachment_6541" align="alignnone" width="1006"] ফ্রেজার হ্যারিসন / দিমিত্রিওস কামবুরিস–টাইম[/caption]

এই মামলার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় 'It Ends With Us' ছবির সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালদোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে মামলা করেন ব্লেক লাইভলি।

বালদোনি অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলা করলেও ২০২৫ সালের জুনে আদালত সেই মামলা খারিজ করে দেয়। পরে উভয় পক্ষ একটি বিস্তৃত আইনি বিরোধ নিষ্পত্তিতে সমঝোতায় পৌঁছায়।

তবে আইনি ব্যয় বহনের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। ২০২৩ সালের ক্যালিফোর্নিয়ার একটি আইন অনুযায়ী, যৌন হয়রানির অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিশোধমূলক মানহানি মামলা করা হলে অভিযুক্তকে আইনি ব্যয় বহনের নির্দেশ দেওয়া যেতে পারে।

এখন বিচারক লুইস জে. লিমান সিদ্ধান্ত দেবেন, বালদোনিকে ব্লেক লাইভলির দাবি অনুযায়ী আইনি ব্যয়ের পুরো অর্থ, আংশিক অর্থ, নাকি কোনো অর্থই পরিশোধ করতে হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।