শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সুরমা-কুশিয়ারার পানি কমছে, ৪৮ ঘণ্টায় সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আশা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সুরমা-কুশিয়ারার পানি কমছে, ৪৮ ঘণ্টায় সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আশা
সুরমা-কুশিয়ারার পানি কমছে, ৪৮ ঘণ্টায় সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আশা
0:00 / 0:00
1x

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের চার জেলায় তিনটি নদীর চারটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। তবে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। অন্যদিকে গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ অঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

১৭ জুলাই থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী দুই দিন আবহাওয়া অনুকূলে থাকবে। তবে ১৭ জুলাই থেকে উপকূলীয় জেলা ও সিলেট অঞ্চলে আবারও ভারী বৃষ্টি শুরু হতে পারে। ঢাকায় ওই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৪৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের আট জেলার ৫৯টি উপজেলায় ৬ লাখ ৯ হাজার ৪৪১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা ও পাহাড়ধসসহ বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা, ৩ হাজার ২৫০ টন চাল এবং শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও প্রতিটি জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে।

এদিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। পানি নেমে গেলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে এবং বিকল্প বীজতলা তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুরমা-কুশিয়ারার পানি কমছে, ৪৮ ঘণ্টায় সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আশা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের চার জেলায় তিনটি নদীর চারটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। তবে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। অন্যদিকে গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ অঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

১৭ জুলাই থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী দুই দিন আবহাওয়া অনুকূলে থাকবে। তবে ১৭ জুলাই থেকে উপকূলীয় জেলা ও সিলেট অঞ্চলে আবারও ভারী বৃষ্টি শুরু হতে পারে। ঢাকায় ওই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৪৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের আট জেলার ৫৯টি উপজেলায় ৬ লাখ ৯ হাজার ৪৪১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা ও পাহাড়ধসসহ বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা, ৩ হাজার ২৫০ টন চাল এবং শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও প্রতিটি জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে।

এদিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। পানি নেমে গেলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে এবং বিকল্প বীজতলা তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।