শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বন্যাদুর্গত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে’

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বন্যাদুর্গত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে’
বন্যাদুর্গত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে’
0:00 / 0:00
1x

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিজের নির্বাচনি এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থাও বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ করছে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বন্যাদুর্গত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিজের নির্বাচনি এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থাও বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ করছে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।