শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

বাংলাদেশি পিইটি ফিল্মের বিরুদ্ধে ভারতের অ্যান্টি–ডাম্পিং তদন্ত, শুনানি ৬ আগস্ট

কৃষকের বিক্রি করা পণ্য খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি, বলছে সিপিডি গবেষণা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

পেপাল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো চালু করল বাংলাদেশ ব্যাংক

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান পদে ‘মদ ব্যবসায়ীর’ নাম প্রস্তাব

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান পদে ‘মদ ব্যবসায়ীর’ নাম প্রস্তাব
ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান পদে ‘মদ ব্যবসায়ীর’ নাম প্রস্তাব
0:00 / 0:00
1x

ইসলামী ধারার স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরোজুর রহমান ওলিওর নাম সুপারিশকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগ ও অতীত কর্মকাণ্ডের কারণে তার এই সুপারিশ ব্যাংকটির শরীয়াহ্ গভর্ন্যান্স, করপোরেট সুশাসন এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১৬ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের ৪২৯তম পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান হিসেবে ফিরোজুর রহমান ওলিওর নাম সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সভায় সব পরিচালক উপস্থিত ছিলেন না এবং সীমিত সংখ্যক পরিচালকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিরোজুর রহমান ওলিও অতীতে মদের বার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার একাধিক প্রতিষ্ঠানে মদ বিক্রির লাইসেন্স ছিল। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ফিরোজুর রহমান ওলিও বলেন, বর্তমানে তার মূল ব্যবসা রেস্টুরেন্টকেন্দ্রিক এবং তিনি অনেক আগেই বারের ব্যবসা ছেড়ে দিয়েছেন। তিনি দাবি করেন, লাইসেন্স নিয়ে সরকারকে কর পরিশোধ করে পরিচালিত ব্যবসাকে তিনি অবৈধ মনে করেন না।

এদিকে ব্যাংকের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যান পদে সুপারিশের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের করপোরেট গভর্ন্যান্স নির্দেশনা ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী হয়েছে কি না, তা নিয়ন্ত্রক সংস্থার যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামালও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসলামী ধারার একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে সুপারিশ করার আগে বোর্ডের আরও সতর্ক হওয়া উচিত ছিল। শরীয়াহ্ নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিতর্ক যাতে না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ মুহিবুল্লাহিল বাকি নদভী বলেন, চেয়ারম্যান নিয়োগের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। শরীয়াহ্ কমিটি স্বাধীনভাবে কাজ করে এবং চেয়ারম্যান সেখানে হস্তক্ষেপ করতে পারেন না।

অন্যদিকে, শরীয়াহ্ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন ঘটনা সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান বলেন, কোনো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন পরিচালনা পর্ষদের এখতিয়ার। তবে ইসলামী ধারার একটি ব্যাংকের ক্ষেত্রে এমন ব্যক্তিকেই চেয়ারম্যান করা উচিত, যার সঙ্গে শরীয়াহ্ নীতির কোনো সাংঘর্ষিক বিষয় না থাকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান পদে ‘মদ ব্যবসায়ীর’ নাম প্রস্তাব

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী ধারার স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরোজুর রহমান ওলিওর নাম সুপারিশকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগ ও অতীত কর্মকাণ্ডের কারণে তার এই সুপারিশ ব্যাংকটির শরীয়াহ্ গভর্ন্যান্স, করপোরেট সুশাসন এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১৬ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের ৪২৯তম পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান হিসেবে ফিরোজুর রহমান ওলিওর নাম সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সভায় সব পরিচালক উপস্থিত ছিলেন না এবং সীমিত সংখ্যক পরিচালকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিরোজুর রহমান ওলিও অতীতে মদের বার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার একাধিক প্রতিষ্ঠানে মদ বিক্রির লাইসেন্স ছিল। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ফিরোজুর রহমান ওলিও বলেন, বর্তমানে তার মূল ব্যবসা রেস্টুরেন্টকেন্দ্রিক এবং তিনি অনেক আগেই বারের ব্যবসা ছেড়ে দিয়েছেন। তিনি দাবি করেন, লাইসেন্স নিয়ে সরকারকে কর পরিশোধ করে পরিচালিত ব্যবসাকে তিনি অবৈধ মনে করেন না।

এদিকে ব্যাংকের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যান পদে সুপারিশের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের করপোরেট গভর্ন্যান্স নির্দেশনা ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী হয়েছে কি না, তা নিয়ন্ত্রক সংস্থার যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামালও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসলামী ধারার একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে সুপারিশ করার আগে বোর্ডের আরও সতর্ক হওয়া উচিত ছিল। শরীয়াহ্ নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিতর্ক যাতে না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ মুহিবুল্লাহিল বাকি নদভী বলেন, চেয়ারম্যান নিয়োগের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। শরীয়াহ্ কমিটি স্বাধীনভাবে কাজ করে এবং চেয়ারম্যান সেখানে হস্তক্ষেপ করতে পারেন না।

অন্যদিকে, শরীয়াহ্ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন ঘটনা সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান বলেন, কোনো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন পরিচালনা পর্ষদের এখতিয়ার। তবে ইসলামী ধারার একটি ব্যাংকের ক্ষেত্রে এমন ব্যক্তিকেই চেয়ারম্যান করা উচিত, যার সঙ্গে শরীয়াহ্ নীতির কোনো সাংঘর্ষিক বিষয় না থাকে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।