শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নতুন ওয়েব ফিল্ম ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
নতুন ওয়েব ফিল্ম ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
নতুন ওয়েব ফিল্ম ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
0:00 / 0:00
1x

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে অভিনয়ে আসা নুসরাত ফারিয়া অল্প সময়েই দেশ ও ভারতের সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই গ্ল্যামারকন্যা।

সম্প্রতি নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। তবে এই ওয়েব ফিল্মে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

নুসরাত ফারিয়ার সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘লোকে বলে’। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে তৈরি গানটি তার পারফরম্যান্সের কারণে দর্শকদের নজর কেড়েছে।

অভিনয়ের ক্ষেত্রে সর্বশেষ তাকে দেখা গেছে ‘জ্বীন-৩’ সিনেমায়। সেখানে অভিনেতা সজলের সঙ্গে তার জুটি প্রশংসিত হয়।

এদিকে নতুন সিনেমা নিয়েও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তার হাতে একাধিক ছবির প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি বড় আয়োজনের সিনেমার কাজ শিগগির শুরু হতে পারে। তবে সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।

নুসরাত ফারিয়া বলেন, “আমার কাছে প্রতিটি কাজই একেকটি মিশন। নতুন কাজগুলোও তেমনই। খুব দ্রুত নতুন সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

অভিনয়ের পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন তিনি। শিগগিরই নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নতুন ওয়েব ফিল্ম ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে অভিনয়ে আসা নুসরাত ফারিয়া অল্প সময়েই দেশ ও ভারতের সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই গ্ল্যামারকন্যা।

সম্প্রতি নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। তবে এই ওয়েব ফিল্মে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

নুসরাত ফারিয়ার সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘লোকে বলে’। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে তৈরি গানটি তার পারফরম্যান্সের কারণে দর্শকদের নজর কেড়েছে।

অভিনয়ের ক্ষেত্রে সর্বশেষ তাকে দেখা গেছে ‘জ্বীন-৩’ সিনেমায়। সেখানে অভিনেতা সজলের সঙ্গে তার জুটি প্রশংসিত হয়।

এদিকে নতুন সিনেমা নিয়েও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তার হাতে একাধিক ছবির প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি বড় আয়োজনের সিনেমার কাজ শিগগির শুরু হতে পারে। তবে সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।

নুসরাত ফারিয়া বলেন, “আমার কাছে প্রতিটি কাজই একেকটি মিশন। নতুন কাজগুলোও তেমনই। খুব দ্রুত নতুন সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

অভিনয়ের পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন তিনি। শিগগিরই নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।