শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর, নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ওমরাহ ভিসার মেয়াদ এক বছর, নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের
ওমরাহ ভিসার মেয়াদ এক বছর, নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের
0:00 / 0:00
1x

ধর্মীয় পর্যটন আরও সহজ ও আধুনিক করতে ওমরাহ ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর (৩৬৫ দিন)। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার ফলে যারা বছরে একাধিকবার ওমরাহ পালন করতে চান, তাদের আর প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না। একই ভিসা ব্যবহার করেই একাধিকবার সৌদি আরব সফর করা যাবে।

তবে এ সুবিধার সঙ্গে কিছু শর্তও যুক্ত করা হয়েছে। প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত প্যাকেজ গ্রহণ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের ভাষ্য, এতে যাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সহজ হবে।

এছাড়া হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। আরবি মাস জিলকদ-এর ১ তারিখ থেকে জিলহজ-এর ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতেই এ বিধান বহাল রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় পর্যটনের পাশাপাশি সাধারণ পর্যটন খাতেও বড় ধরনের বিনিয়োগ করছে সৌদি আরব। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং বিদেশি দর্শনার্থীদের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তোলার উদ্যোগেরই অংশ এই নতুন ভিসা নীতি।

এদিকে বিদেশি গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (আকামা) নবায়নের নিয়মেও পরিবর্তন এনেছে সৌদি সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।

সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্মের সমন্বয়ে অনলাইনে আকামা ইস্যু ও নবায়নের সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া তিন মাস বা তার গুণিতক মেয়াদের আকামা নবায়নের ক্ষেত্রে কিস্তিতে ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতে নিয়োগকর্তাদের এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পর্যবেক্ষকদের মতে, ওমরাহ ভিসা সহজীকরণ এবং আকামা ব্যবস্থায় নমনীয়তা সৌদি আরবের প্রশাসনিক আধুনিকায়ন ও সেবা উন্নয়নের ধারাবাহিক পদক্ষেপ। এসব উদ্যোগ দেশটির পর্যটন, সেবাখাত এবং শ্রমবাজারকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর, নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ধর্মীয় পর্যটন আরও সহজ ও আধুনিক করতে ওমরাহ ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর (৩৬৫ দিন)। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার ফলে যারা বছরে একাধিকবার ওমরাহ পালন করতে চান, তাদের আর প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না। একই ভিসা ব্যবহার করেই একাধিকবার সৌদি আরব সফর করা যাবে।

তবে এ সুবিধার সঙ্গে কিছু শর্তও যুক্ত করা হয়েছে। প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত প্যাকেজ গ্রহণ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের ভাষ্য, এতে যাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সহজ হবে।

এছাড়া হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। আরবি মাস জিলকদ-এর ১ তারিখ থেকে জিলহজ-এর ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতেই এ বিধান বহাল রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় পর্যটনের পাশাপাশি সাধারণ পর্যটন খাতেও বড় ধরনের বিনিয়োগ করছে সৌদি আরব। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং বিদেশি দর্শনার্থীদের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তোলার উদ্যোগেরই অংশ এই নতুন ভিসা নীতি।

এদিকে বিদেশি গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (আকামা) নবায়নের নিয়মেও পরিবর্তন এনেছে সৌদি সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।

সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্মের সমন্বয়ে অনলাইনে আকামা ইস্যু ও নবায়নের সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া তিন মাস বা তার গুণিতক মেয়াদের আকামা নবায়নের ক্ষেত্রে কিস্তিতে ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতে নিয়োগকর্তাদের এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পর্যবেক্ষকদের মতে, ওমরাহ ভিসা সহজীকরণ এবং আকামা ব্যবস্থায় নমনীয়তা সৌদি আরবের প্রশাসনিক আধুনিকায়ন ও সেবা উন্নয়নের ধারাবাহিক পদক্ষেপ। এসব উদ্যোগ দেশটির পর্যটন, সেবাখাত এবং শ্রমবাজারকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।