শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

শেহনাজ-রাঘবকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
শেহনাজ-রাঘবকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
শেহনাজ-রাঘবকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
0:00 / 0:00
1x

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হলেও সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি শেহনাজ।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেহনাজ বলেন, “ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।” এরপরই তিনি আলোচনার বিষয় ঘুরিয়ে রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারে মন দেন।

শেহনাজ বলেন, “আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।”

রাঘবকে নিজের “খুব ভালো বন্ধু” উল্লেখ করে শেহনাজ বলেন, নায়ক হিসেবে বড় পর্দায় তার যাত্রা গুরুত্বপূর্ণ। তিনি নিজের পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন, তাই দর্শকদের তার সিনেমা দেখতে যাওয়া উচিত।

এর আগে ২০২৩ সালে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবির প্রচারণার সময় সালমান খানের কিছু মন্তব্যের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।

তবে পরে রাঘব জুয়াল এসব গুঞ্জন অস্বীকার করেন। তিনি জানিয়েছিলেন, শেহনাজ ও তিনি শুধু সহ-অভিনেতা এবং তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও উল্লেখ করেছিলেন।

বর্তমানে ভাইরাল ভিডিওকে ঘিরে আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে দুজনের কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। শেহনাজ বরং রাঘবকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই তুলে ধরেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেহনাজ-রাঘবকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হলেও সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি শেহনাজ।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেহনাজ বলেন, “ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।” এরপরই তিনি আলোচনার বিষয় ঘুরিয়ে রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারে মন দেন।

শেহনাজ বলেন, “আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।”

রাঘবকে নিজের “খুব ভালো বন্ধু” উল্লেখ করে শেহনাজ বলেন, নায়ক হিসেবে বড় পর্দায় তার যাত্রা গুরুত্বপূর্ণ। তিনি নিজের পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন, তাই দর্শকদের তার সিনেমা দেখতে যাওয়া উচিত।

এর আগে ২০২৩ সালে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবির প্রচারণার সময় সালমান খানের কিছু মন্তব্যের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।

তবে পরে রাঘব জুয়াল এসব গুঞ্জন অস্বীকার করেন। তিনি জানিয়েছিলেন, শেহনাজ ও তিনি শুধু সহ-অভিনেতা এবং তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও উল্লেখ করেছিলেন।

বর্তমানে ভাইরাল ভিডিওকে ঘিরে আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে দুজনের কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। শেহনাজ বরং রাঘবকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই তুলে ধরেছেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।