শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিহারে পুলিশের অভিযান, দিল্লিতে ১৭ মেট্রো স্টেশন বন্ধ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
বিহারে পুলিশের অভিযান, দিল্লিতে ১৭ মেট্রো স্টেশন বন্ধ
বিহারে পুলিশের অভিযান, দিল্লিতে ১৭ মেট্রো স্টেশন বন্ধ
0:00 / 0:00
1x

শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিহারের কয়েকটি জেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের হোস্টেল, লজ ও হোটেলে তল্লাশি চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাটনা, বেগুসরাই, দরভাঙ্গা, কাটিহার, জেহানাবাদ ও আরওয়ালসহ একাধিক জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে, দিল্লিতেও আন্দোলন ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাজধানীর যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে এসব স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

অন্যদিকে, সরকারের বাধা উপেক্ষা করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, শারীরিক অসুস্থতা থাকলেও আন্দোলন চালিয়ে যাবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, পরিস্থিতির সমাধানে শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরানোই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিহারে পুলিশের অভিযান, দিল্লিতে ১৭ মেট্রো স্টেশন বন্ধ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিহারের কয়েকটি জেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের হোস্টেল, লজ ও হোটেলে তল্লাশি চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাটনা, বেগুসরাই, দরভাঙ্গা, কাটিহার, জেহানাবাদ ও আরওয়ালসহ একাধিক জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে, দিল্লিতেও আন্দোলন ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাজধানীর যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে এসব স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

অন্যদিকে, সরকারের বাধা উপেক্ষা করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, শারীরিক অসুস্থতা থাকলেও আন্দোলন চালিয়ে যাবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, পরিস্থিতির সমাধানে শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরানোই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।