শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

লাগাতার ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
লাগাতার ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
লাগাতার ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
0:00 / 0:00
1x

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান। একই দিন আন্দোলনকারীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে আসে এই ঘোষণা।

ভারতের আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে তারা প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের দাবি, নিট পরীক্ষার অনিয়মের কারণে বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ফলে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণের পথে এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পদত্যাগের পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লাগাতার ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান। একই দিন আন্দোলনকারীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে আসে এই ঘোষণা।

ভারতের আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে তারা প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের দাবি, নিট পরীক্ষার অনিয়মের কারণে বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ফলে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণের পথে এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পদত্যাগের পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।