শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাহুল গান্ধী: মোদি ভারতের অতীত, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
রাহুল গান্ধী: মোদি ভারতের অতীত, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ
রাহুল গান্ধী: মোদি ভারতের অতীত, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ
0:00 / 0:00
1x

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের অতীত’ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দেশের ভবিষ্যৎ’ বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির জন্তর মন্তরে চলমান নিট (NEET) পরীক্ষার অনিয়মবিরোধী আন্দোলনের মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, পুরো সরকারি ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাদের অবস্থান থেকে সরে আসা উচিত নয়।

তিনি বলেন, “তারা ভারতের ভবিষ্যৎ, আর কেউ তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। নরেন্দ্র মোদি ভারতের অতীত; অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে পারে না।”

রাহুল গান্ধী আরও বলেন, শিক্ষার্থীদের দাবি শুধু কিছু পরামর্শ নয়, তাদের মূল দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। পাশাপাশি আন্দোলনকারীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও অবমাননার ঘটনা ঘটেছে। এ কারণে সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগের ঘোষণা দেন। এরপরও আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থার সংস্কার, অনিয়মের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

আন্দোলনের সঙ্গে যুক্ত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

অন্যদিকে সামাজিক কর্মী সোনম ওয়াংচুক নিট পরীক্ষার অনিয়ম ও সংস্কারের দাবিতে ২৬ দিনের অনশন শেষ করেছেন। কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন বলে জানা গেছে।

সূত্র: এএনআই

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাহুল গান্ধী: মোদি ভারতের অতীত, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের অতীত’ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দেশের ভবিষ্যৎ’ বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির জন্তর মন্তরে চলমান নিট (NEET) পরীক্ষার অনিয়মবিরোধী আন্দোলনের মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, পুরো সরকারি ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাদের অবস্থান থেকে সরে আসা উচিত নয়।

তিনি বলেন, “তারা ভারতের ভবিষ্যৎ, আর কেউ তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। নরেন্দ্র মোদি ভারতের অতীত; অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে পারে না।”

রাহুল গান্ধী আরও বলেন, শিক্ষার্থীদের দাবি শুধু কিছু পরামর্শ নয়, তাদের মূল দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। পাশাপাশি আন্দোলনকারীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও অবমাননার ঘটনা ঘটেছে। এ কারণে সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগের ঘোষণা দেন। এরপরও আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থার সংস্কার, অনিয়মের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

আন্দোলনের সঙ্গে যুক্ত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

অন্যদিকে সামাজিক কর্মী সোনম ওয়াংচুক নিট পরীক্ষার অনিয়ম ও সংস্কারের দাবিতে ২৬ দিনের অনশন শেষ করেছেন। কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন বলে জানা গেছে।

সূত্র: এএনআই

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।