শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে ৬ জাহাজে বাধা দিল ইরান, দুর্ঘটনায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
হরমুজ প্রণালিতে ৬ জাহাজে বাধা দিল ইরান, দুর্ঘটনায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত
হরমুজ প্রণালিতে ৬ জাহাজে বাধা দিল ইরান, দুর্ঘটনায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত
0:00 / 0:00
1x

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে চলাচলের চেষ্টা করার অভিযোগে ছয়টি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে ইরান।

সোমবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলোকে থামানোর পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। বাকি জাহাজগুলোকে ইরানের কর্তৃপক্ষ পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য করে বলে দাবি করা হয়েছে।

আইআরআইবির বরাতে এক ইরানি কর্মকর্তা জানান, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ঝুঁকিপূর্ণ ওই নৌপথে প্রবেশের চেষ্টা করে। এরপরই ইরানি বাহিনী তাদের গতিরোধ করে।

তবে জাহাজগুলোর পরিচয়, মালিকানা কিংবা দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে সেখানে যেকোনো নিরাপত্তা ঘটনা বৈশ্বিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা, আইআরআইবি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে ৬ জাহাজে বাধা দিল ইরান, দুর্ঘটনায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে চলাচলের চেষ্টা করার অভিযোগে ছয়টি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে ইরান।

সোমবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলোকে থামানোর পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। বাকি জাহাজগুলোকে ইরানের কর্তৃপক্ষ পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য করে বলে দাবি করা হয়েছে।

আইআরআইবির বরাতে এক ইরানি কর্মকর্তা জানান, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ঝুঁকিপূর্ণ ওই নৌপথে প্রবেশের চেষ্টা করে। এরপরই ইরানি বাহিনী তাদের গতিরোধ করে।

তবে জাহাজগুলোর পরিচয়, মালিকানা কিংবা দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে সেখানে যেকোনো নিরাপত্তা ঘটনা বৈশ্বিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা, আইআরআইবি।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।