শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত
ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত
0:00 / 0:00
1x

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে ইসরাইলকে সতর্ক করেছে দেশটি।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের অংশ। এসব ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে বলা হয়, এ ধরনের হামলার জন্য ইসরাইলি সরকার দায়ী। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আবুধাবি।

আমিরাত আরও সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তা তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচিত হবে। এতে ঘৃণা, বর্ণবাদ ও আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।

তবে আমিরাতের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে ইসরাইলকে সতর্ক করেছে দেশটি।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের অংশ। এসব ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে বলা হয়, এ ধরনের হামলার জন্য ইসরাইলি সরকার দায়ী। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আবুধাবি।

আমিরাত আরও সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তা তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচিত হবে। এতে ঘৃণা, বর্ণবাদ ও আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।

তবে আমিরাতের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।