শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
0:00 / 0:00
1x

 নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলায় একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শোভাযাত্রায় উচ্চস্বরে সংগীত বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শন নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুই ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালে বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সরকার শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সর্বনিম্ন শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

 নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলায় একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শোভাযাত্রায় উচ্চস্বরে সংগীত বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শন নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুই ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালে বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সরকার শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সর্বনিম্ন শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।