শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নিমস পুরজা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নিমস পুরজা
পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নিমস পুরজা
0:00 / 0:00
1x

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাও রয়েছেন। তিনি তার উচ্চাভিলাষী ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের অংশ হিসেবে পাকিস্তানে অবস্থান করছিলেন।

বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ব্রড পিকে এ তুষারধসের ঘটনা ঘটে। পরে আলপাইন ক্লাব অব পাকিস্তান ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।

ক্লাবটির তথ্য অনুযায়ী, নিখোঁজ আন্তর্জাতিক পর্বতারোহী দলে একজন মার্কিন, একজন চীনা, একজন ওমানি এবং পাঁচজন নেপালি পর্বতারোহী রয়েছেন। এছাড়া আরও কয়েকজনের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের সভাপতি ইরফান আরশাদ জানিয়েছেন, উদ্ধার অভিযানের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত হেলিকপ্টারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হবে।

তুষারধসের আগে নির্মল পুরজা তার ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে যান। এই প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ এবং ‘সেভেন সামিট’—উভয় অর্জন তিনবার করে সম্পন্ন করা।

চলতি মাসের শুরুতে তিনি অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পাকিস্তানের ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম-২ শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। এটি ছিল তার ৫৭তম আট হাজারি শৃঙ্গ জয়।

নেপালের পশ্চিমাঞ্চলের মিয়াগদি জেলার দানা গ্রামে জন্ম নেওয়া নির্মল পুরজা ছয় বছর গুর্খা বাহিনীতে এবং পরে ১০ বছর যুক্তরাজ্যের বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েন এবং আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন।

এদিকে, নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নিমস পুরজা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাও রয়েছেন। তিনি তার উচ্চাভিলাষী ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের অংশ হিসেবে পাকিস্তানে অবস্থান করছিলেন।

বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ব্রড পিকে এ তুষারধসের ঘটনা ঘটে। পরে আলপাইন ক্লাব অব পাকিস্তান ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।

ক্লাবটির তথ্য অনুযায়ী, নিখোঁজ আন্তর্জাতিক পর্বতারোহী দলে একজন মার্কিন, একজন চীনা, একজন ওমানি এবং পাঁচজন নেপালি পর্বতারোহী রয়েছেন। এছাড়া আরও কয়েকজনের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের সভাপতি ইরফান আরশাদ জানিয়েছেন, উদ্ধার অভিযানের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত হেলিকপ্টারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হবে।

তুষারধসের আগে নির্মল পুরজা তার ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে যান। এই প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ এবং ‘সেভেন সামিট’—উভয় অর্জন তিনবার করে সম্পন্ন করা।

চলতি মাসের শুরুতে তিনি অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পাকিস্তানের ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম-২ শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। এটি ছিল তার ৫৭তম আট হাজারি শৃঙ্গ জয়।

নেপালের পশ্চিমাঞ্চলের মিয়াগদি জেলার দানা গ্রামে জন্ম নেওয়া নির্মল পুরজা ছয় বছর গুর্খা বাহিনীতে এবং পরে ১০ বছর যুক্তরাজ্যের বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েন এবং আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন।

এদিকে, নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।