শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার
0:00 / 0:00
1x

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার।

ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত কমিটির কাছে দেশটির সরকার জানিয়েছে, ভারতের দীর্ঘদিনের নীতি অনুযায়ী দেশটির মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয় না।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

সংসদীয় কমিটি জানিয়েছে, মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির আলোকে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারতের ভূখণ্ড যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না হয়, সে বিষয়েও অবস্থান স্পষ্ট করেছে সরকার।

এর আগে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আলোচনার সুপারিশ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার।

ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত কমিটির কাছে দেশটির সরকার জানিয়েছে, ভারতের দীর্ঘদিনের নীতি অনুযায়ী দেশটির মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয় না।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

সংসদীয় কমিটি জানিয়েছে, মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির আলোকে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারতের ভূখণ্ড যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না হয়, সে বিষয়েও অবস্থান স্পষ্ট করেছে সরকার।

এর আগে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আলোচনার সুপারিশ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।